আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১০৫ এভাবে তারা সাধারণ মানুষকে ধোকায় ফেলে, তারা তাদেরকে সত্য বলে বিশ্বাস করে। কেননা ওদের সামনে প্রকাশ পায় যে, জ্রিনেরা আল্লাহ্‌র নামের কারণে ওদের আনুগত্য করছে। সুলায়মান ইবনে দাউদ (আ)-এরও ওরা আনুগত্য করত এই আল্লাহ্র নামের বরকতে ৷ ওরা তাদেরকে প্রচ্ছন্নতা ও চুরি করে নানা বিষয়ে সংবাদ দিত । মুতাজিদ বিল্লাহ (আব্বাসীয় খলীফা) বিপুল দাপট-প্রতাপ ও জ্ঞান-বুদ্ধির অধিকারী হওয়া সত্ত্বেও সব যাদুকরের কথায় প্রতারিত হয়েছিলেন। ইতিহাস লেখকগণ তা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তীর অন্দরমহলে যেখানে তিনি তীর বেগম ও পরিবারবর্গের সাথে একান্তে মিলিত হতেন এক ব্যক্তি উপস্থিত হয়েছিল । তার হাতে ছিল তরবারি । সে বিভিন্ন সময়ে প্রায়ই তথায় দেখা দিত । তবে যুহরের সময়ই বেশী আসত । কিন্তু তাকে ধরার জন্যে যখনই তার খৌজ করা হতো, তাকে ধরা যেত না। তার কোন চিহ্নও কোথাও দেখা যেত না শত তালাশ করা সত্বেও । অথচ তিনি কয়েকবারই তাকে নিজ চোখে দেখতে পেয়েছেন। এ অবস্থায় তিনি খুব চিন্তারস্ত হয়ে পড়েন। তখন তিনি রাষ্ট্রের চিন্তাশীল পদাধিকারী লোকদের ডাকলেন। তারা এলে সেই সঙ্গে আরও বহু পুরুষ ও নারীকেও উপস্থিত করা হল । মনে করা হল যে, এদের মধ্যেরই কোন ব্যক্তি হবে। তিনি কোন বুদ্ধিমান ব্যক্তিকে আদেশ দিলেন সেই ব্যক্তিকে চিহ্নিত করার জন্যে । তারা তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে চিহ্নিত করল । মনে করল যে, নিঃসন্দেহে এই ব্যক্তিই হবে সেই কাঙ্তিত ব্যক্তি । এর পরই লোকটি প্রচ্ছন্ন হয়ে গেল। তখন তারা দিশা হারিয়ে ফেলল, এদিক-ওদিক খুঁজতে লাগল । তাকে তো তারা দেখছিল। মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেল, দিশা পাওয়া গেল না । তখন তারা বুঝতে পারল যে, এটা অতি মাত্রার চালাকি । এরূপ কীর্তি খুব একটা সাধারণ নয় এবং তা সন্তব জ্বিনের আনুগত্যের কারণে । ভ্বিৰের সাহায্যেই এই আত্মগোপন সক্ষম হয়েছে। যখনই সে আত্মগোপন করার সিদ্ধান্ত নিয়েছে, তখনই সে আত্মগোপন করতে সক্ষম হয়েছে। এই কারণে মুতাজিদে? নিকট ব্যাপারটি অসহ্য হয়ে পড়ে । তবুও তিনি তাদের সেই লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যে লোকটি তার ঘরে সময় সময় আত্মপ্রকাশ করে। লোকেরা তার প্রতি কতগুলো জিনিস আরোপ করে, তাদের নিকট যে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে সে বিষয়ে না জেনেই তার মন ভিন্ন দিকে মগু হয়ে গেল । তখন তিনি লোকদেরকে ফিরে যেতে ও উপস্থিত প্রত্যেককে পীচ দিরহাম করে দেয়ার আদেশ করলেন। পরে তিনি চূড়ান্ত মাত্রায় সতর্কতা অবলম্বন করেন, যতটা তার পক্ষে সম্ভবপর হয়েছিল। তিনি ঘরের প্রাচীরসমূহে এমন শক্ত ব্যবস্থা গ্রহণের আদেশ দিলেন, যেন কারোর পক্ষে তা টপকানো বা উপর থেকে প্রবেশ করা সম্ভব না হয়। আর প্রাচীরের উচ্চ ভাগে এমন বাঁধা স্থাপন করে দিয়েছিল, যেন চোর যেরূপ সেগুলো ফেলে দিয়ে ভেতরে প্রবেশ করে সেরূপ প্রবেশ করা কারোর পক্ষে সম্ভব না হয়। অতঃপরও অবস্থা এই ছিল যে, সেই ব্যক্তির পূর্বের ন্যায় ঘরের মধ্যে সময় সময় আত্মপ্রকাশ চলতেই থাকে। এই অবস্থার মধ্যেই মুতাজিদ ইন্তিকাল করে যান। অথচ প্রাচীরের উপর স্থাপিত বাধা-বিপত্তি যথাযথ বর্তমান ছিল। মুতাজিদ নির্মিত সেই প্রাচীর সেই অবস্থায় আমি দেখতে পেয়েছি। তখন আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম । পরবর্তী শাসক মুক্তাদির বিল্লাহ সেই ব্যক্তি সম্পর্কে কিছুই আহ্‌কামুল_ ১/১৪ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।