আহ্কামুল কুরআন ১০৪ নিকটে যাবে। সেই দিক দিয়ে তুমি যদি তার নিকটে পৌছতে পার, তাহলে লোকটি নড়া-নড়া করতে পারবে না । তখন সৈনিক লোকটি মজুরীর বিনিময়ে কারিগর নিয়োগ করে লোকটির পেছন দিয়ে একটি সুড়ঙ্গ খুড়ল । তখন তারা সেই পথে লোকটির নিকট পৌছে গেল৷ দেখা গেল, যাদুকৃত ব্যক্তি সশস্ত্র হয়েছে ও তরবারি দিয়ে দিয়েছে। তখন তাকে উৎপাটিত করল । সেই ঘরেই তখন আর একটি দরজা দেখতে পেয়ে সেটি খুলে ফেলল । দেখল, সেখানে একটি সমাধি রাজবংশের কোন ব্যক্তির । ব্যক্তিটি পালংকের উপর মরে পড়ে আছে। যাদুর এ ধরনের কার্যকলাপের অনেক দৃষ্টান্ত রয়েছে। রোম ও ভারতীয় চিত্র প্রদর্শকরা এ ধরনের যাদুর অনেক চিত্র তৈরী করে রেখেছে । দর্শক একজন মানুষ ও চিত্রের মধ্যে কোন পার্থক্য করতে পারে না। যে লোক আগে থেকে ওটিকে একটি বানানো প্রতিকৃতি রূপে জেনে না নেবে সে সেটি দেখে কোন সন্দেহই করতে পারবে না । বরং সেটি একটি জীবন্ত মানুষই মনে হবে তার কাছে। সে হয়ত দেখবে, মানুষটি হাসছে কিংবা কাঁদছে। এমন কি লজ্জার হাসি ও আনন্দের হাসির মধ্যেও এবং ক্রোধাৰিতের হাসির মধ্যে পার্থক্য করা যাবে। এগুলো আসলে খুবই সূক্ষ্ম ব্যাপার । আকাশ-কুসুম কল্পনার ব্যাপার, এক দুরন্ত প্রচ্ছন্ন ও গোপন ব্যাপার । এ পর্যায়ের কিছু কিছু স্পষ্ট ব্যাপার আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি ফিরাউনের যাদুকরদের যাদুর ব্যাপারটিও এই ধরনেরই ছিল। যষ্ঠি ও রশির কলা-কৌশলের কীর্তি প্রসঙ্গে আমরা বয়ান করেছি। প্রাচীন ব্যবিলন অধিবাসীদের বিভিন্ন মত, তাদের যাদু ও কলা-কৌশলের বিভিন্ন রূপ ও ধরন পর্যায়ে আমরা যে সব ব্যাপারে উল্লেখ করেছি, এর বিষয়ে অবহিত ব্যক্তিগণের নিকট থেকেই আমরা শুনেছি ও জেনেছি । বইতে লিখিতও পেয়েছি তার কিছু কিছু । নিবতী ভাষা থেকে একটি ঘটনা আমি আরবীতে অনুবাদ করেছি । তাদের যাদু ও তার বিভিন্ন প্রকারের উল্লেখ একটি কিতাবে লিখিত পেয়েছি । এগুলোর মূলে নিহিত রয়েছে তারকার প্রতি তাযীম ও তার উদ্দেশ্যে কুরবানী করা, সেই সাথে অনেক কুসংস্কারাচ্ছন্ন কিসসা-কাহিনী। সেগুলোর উল্লেখ এখানে সামঞ্জস্যশীল নয়। আর তাতে ফায়দা তো কিছু নেই ৷ আর এক প্রকারের যাদু আছে। তা জ্বিন শয়তান সম্পর্কিত কাহিনী, তাদের পূজা ও অনুসরণে তাবীজের ব্যবহার ৷ ওরা এ সবের সাহায্যে ওদের লক্ষ্যে পৌছতে চায় কতগুলো ব্যাপারকে এগিয়ে দিয়ে, যা লোকদের কর্তৃক ব্যবহৃত, এই উদ্দেশ্যেই তারা তা প্রস্তুতও করেছে। জাহিলিয়াতের জামানায় আরব গণকরা সেগুলো চালু করেছিল । তার অধিকাংশই মানুষকে ফাদে ফেলবার জন্যে মনগড়াভাবে বানানো । উক্ত বইটি না থাকলে এ পর্যায়ে কিছু বলাই সম্ভব হতো না । আমি সে বিষয়ে জানবার জন্যে অনেকগুলো মনগড়া কাহিনীর উল্লেখ করেছি। এ ধরনের মনগড়া কাহিনী অনেক রয়েছে। তা বলিষ্ঠ সংকল্পসিদ্ধ লোকদের জন্যে ক্ষতিকর ৷ অবশ্য লোকদেরকে বিপদে ফেলা খুব একটা সহজসাধ্য কাজ নয়। এই জন্যে তারা লোকদের উপর প্রভাব বিস্তার করে এ কথা বলে যে, জ্বিন তাদের আনুগত্য করে আল্লাহ তা'আলার নামে তাবীজের কারণে । ওরা এর দ্বারা যার যার জবাব দিতে চায়, তাদেরকে জবাব দেয়। যার জন্যে ইচ্ছা তারা জ্বিন বের করে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।