আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১০৩ তার মাথাটা বিচ্ছিন্ন করে। আসলে তা হয় তার হালকা গতিশীলতার কারণে ৷ যেটি যাবেহ করা হয়েছে, সেটি নয়, উড়ে গেছে অন্যটি । কেননা যাদুকরদের নিকট দুটি চড়ই থাকে। তার একটিকে লুকিয়ে রাখে, অপরটিকে প্রকাশ করে। যবেহ্‌কৃতটির হালকা নড়া-চড়ার কারণে মানুষ ধোকায় পড়ে যায়। যাদুকর প্রকাশ্যভাবে দেখায় যে,সে একটি মানুষকে যবেহ করেছে, তরবারি তার উপর চালিয়ে দিয়েছে, তা তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আসলে কিছুই নয়। এভাবেই সব যাদুকর একেবারে শূন্য থেকে নামা, নড়া-চড়া বা গতিবিধির মাধ্যমে নানা বিস্ময়কর দৃশ্য দেখিয়ে থাকে। যেমন দেখায়, দুজন অশ্বারোহী পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছে, একজন অপরজনকে হত্যা করল । এজন্যে নানা কৌশল অবলম্বন ও ব্যবহার করা হয়। তারা বিশেষ প্রক্রিয়ায় নিতান্ত শূন্য থেকে বিরাট কিছু দেখিয়ে দেয়। যেমন একজন অশ্বারোহী, তার হাতে একটি পটাহ। দিনের একটি ঘন্টা অতিবাহিত হলেই সেই পটাহ্‌টিকে স্পর্শ না করেই সেটির উপর আখাত হানে, সেদিকে একটু অগ্রসরও হয় না। কলবী উল্লেখ করেছেন, একজন সৈনিক সিরিয়ার কোন এলাকায় শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল । তার সঙ্গে ছিল একটি কুকুর ও একটি দাস (গোলাম), তখন সে একটি বিরাট অজগর দেখতে পেল । তা দেখে কুকুরটি ক্ষেপে উঠল, ঘেউ ঘেউ করতে শুরু করল ৷ তখন অজগরটি সেখানকার একটি গর্তে প্রবেশ করল, তার পেছনে পেছনে কুকুরটিও তাতে প্রবেশ করল । অনেকক্ষণ ধরে কুকুরটি বের হল না । তখন গোলামটিকে সেই গর্তে প্রবেশ করতে বলল । পরে সেও প্রবেশ করল. । সৈনিকটি বাইরে অপেক্ষা করতে লাগল । কিন্তু বহু সময় অপেক্ষা করার পরও যখন কুকুর বা গোলাম কেউ বের হল না, তখন সে নিজেও সেই গর্তে প্রবেশ করার প্রস্তুতি খহণ করল । এই সময় সেখানে এক ব্যক্তি উপস্থিত হল। সে তাকে অজগর, কুকুর ও গোলাম সম্পর্কে খবর দিল । এদের একটিও যে বের হয়নি, তা তাকে বলল । এখানে সে নিজেও গর্তে প্রবেশ করতে প্রস্তুত হয়েছে। এই কথা শুনে আগত ব্যক্তি তার হাত ধরল ও তাকে সহ গর্তের মধ্যে প্রবেশ করল । তারা একটি দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে পৌছে গেল এবং চলতে লাগল ৷ তারা পৌছে গেল একটি ঘরে । ঘরের আলো তাদের সম্মুখে একটি স্থান উজ্জল করে তুলেছিল, যেখানে দুটি সিঁড়ি নেমেছে। তারা প্রথম সিঁড়িতে চড়ে বসল । তখন কিছু সময়ের জন্যে ঘরটি উজ্জল হয়ে উঠল । লোকটি তাকে বলল ঃ তাকাও । সে তাকাতে কুকুর, গোলাম ও অজগর -তিনটিকেই দেখতে পেল নিহত অবস্থায় । সহসা ঘরের মাঝখানে এক ব্যক্তিকে দেখা গেল। সে লৌহ বর্ম পরিহিত ৷ তার হাতে একটি তরবারি । সে লোকটিকে বলল -_ দেখেছ ? এখানে যদি এক হাজার ব্যক্তিও আসত, তাহলেও সে সেই সবকে হত্যা করে ফেলত ৷ জিজ্ঞাসা করল, কি ভাবে ? বলল £$ কেননা সে একটি পন্থা উদ্ভাবন করে যথাযথ সাজ-সরঞ্জাম সহকারে প্রস্তুত হয়ে দাড়িয়ে আছে। যখনই কোন ব্যক্তি এই দ্বিতীয় সিড়িটিতে পা রাখে নিচে যাওয়ার জন্যে, তখনই সে এগিয়ে এসে তাকে তরবারির দ্বারা আঘাত হানে । অতএব তুমি সেদিকে যাবে না, সাবধান ৷ সে বললে, তাহলে এখন উপায় । বললে, উপায় হচ্ছে তুমি লোকটির পেছনের দিক দিয়ে একটি সুড়ঙ্গ করবে। সেই সুড়ঙ্গ পথে তুমি তার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।