আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১০২ 485 ai a li মূলত আমরা তোমাদের মহাপরীক্ষার জন্যে এসেছি। অতএব তোমরা কুফর করো না। | এই হচ্ছে ব্যবিলনের যাদুর মৌল কাহিনী ৷ বরং এসব সত্ত্বেও যাদুর অন্যান্য সব দিক ও ধরন তারা প্রয়োগ করত । পূর্বোল্লিখিত কলা-কৌশল ব্যবহার করতেও তারা সংকোচ করত না। সে সব দ্বারা তারা জনগণের উপর প্রচণ্ড সম্মোহনী প্রভাব বিস্তার করত ৷ তারকা-নক্ষত্রের কার্যক্রমের কথা বলে তারা শক্তি অর্জন করত । সে বিষয়ে কোন বিতর্কে তারা অবতরণ করত না। লোকেরা তা মেনে নিক --এটাই ছিল তাদের একমাত্র চেষ্টা । মূলত যাদু পৰ্যায়ে অনেক চিন্তা কল্পনা রয়েছে। তার প্রকৃত অবস্থার সম্পূর্ণ বিপরীত তার বাহ্যিক প্রকাশ । এক প্রকারের যাদু আছে, জনগণ তা জানে অভ্যাস চলার মাধ্যমে । অভ্যাসের মধ্য দিয়েই তার প্রকাশ ঘটে । কোন কোনটা প্রচ্ছন্ন ও অত্যন্ত সূক্ষ্ম । তার নিগৃঢ় তত্ত্ব যে কি, তা জানা-বোঝা যায় না। তার অন্তর্নিহিত তাৎপর্যও বুঝাবার উপায় নেই । তার পরিচিতি মেনে নিতে হয়। কেননা প্রত্যেক প্রকারের বিদ্যার ধর্ম হল তা প্ৰকাশমান বা প্রচ্ছন্ন এই প্রকারের হবে। হবে জাহির ও সূক্ষ্ম । প্রকাশমান যা, তা যে তা দেখবে সে-ই বুঝতে পারবে। বিজ্ঞ লোকদের নিকট থেকে তা শোনা হয়েছে। আর সূক্ষ্ম প্রচ্ছন্ন যা, তা তার উপর দক্ষতা সম্পন্ব লোক ছাড়া অন্যরা বুঝতে পারে না। সে বিষয়ে আলোচনা করা নিক্ষল চেষ্টা মাত্র । তার দৃষ্টান্ত এই, যেমন, নৌকার আরোহী যখন খালে চলছে, তখন সে দেখতে পায় যে, তীরে অবস্থিত গাছপালা ও ঘরবাড়িও তার সঙ্গে সঙ্গে চলছে। অথবা যেমন উত্তর আকাশে অবস্থিত চন্্রকে দেখে দক্ষিণ আকাশের মেঘের ছায়ায় চলছে। যেমন সুগন্ধিযুক্ত পাউডারের গোল পাত্র; সেটিকে একটি গোল কলারের মত দেখে । কোন চাকা যখন খুবই দ্রুতগতিতে আবর্তিত হতে থাকে, তখনও এই রকম দেখে। কোন কাষ্টের এক মাথায় থাকলে সেটিকে যদি কেউ ঘুরায়, তা হলেও সেটিকে গোল গলাবন্ধনীর মত দেখা যাবে। যেমন পানি ভরা পাত্রে রক্ষিত একটি আঙুর জাম সদৃশ দেখা যাবে। যেমন ক্ষুদ্রকায় ব্যক্তি কুয়াশার মধ্যে বিরাট বড় ব্যক্তি মনে হবে। যেমন জমিন নিঃসৃত বাষ্প সূর্যের উদয় কালে তার কিরণ বিরাট দেখা যাবে। যখন তুমি ‘তা থেকে বিচ্ছিন্ন হবে, সূর্য উপরে উঠে যাবে, তখন তা ক্ষুদ্র হয়ে দেখা দেবে। যেমন সোজা ঝজু বংশদণ্ড পানির মধ্যে ভাঙ্গা বা বাকা দেখা যাবে। যেমন অঙ্গুরীয়কে তোমার চোখের নিকটে এনে দেখলে প্রশস্ত বালারূপে দেখা যাবে। এ পর্যায়ের দৃষ্টান্তরূপে বিপুল, অসংখ্য জিনিসের উল্লেখ করা যেতে পারে, যা তার আসল অবস্থা থেকে ভিন্নতর কল্পিত হবে । জনগণ তা চিনতে পারবে । এমন জিনিসও আছে যা খুবই সৃক্ম । তবে তা ধরলে ও চিন্তা করলে প্রকৃত জিনিস বোঝা যাবে যেমন যাদুকরের সূতা, কখনো তা লাল, কখনো হলুদ, আবার কখনো কালো দেখা যায় । যাদুকররা তা নেড়েচেড়ে দেখিয়ে থাকে, কিন্তু তার আসল অবস্থার বিপরীতটা কল্পনায় প্রকাশ করে। যেমন একটা চড়ুই পাখী যবেহ করা হয়েছে; কিন্তু তোমাকে দেখাবে, পাখীটি চট করে উড়ে গেছে যবেহ করার পরই www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।