আহ্কামুল কুরআন ১০১ তাকে ‘মানুষ’ বানিয়ে দিতে পারে। ওরা ডিম্ব, গির্জা ও নির্জন ধ্বংস প্রাপ্ত স্থানে থাকে। বাতাসে উড়ে ইরাক থেকে ভারত পর্যন্ত চলে যায় । চলে যায় যে কোন দেশে ইচ্ছা হয়। পরে সেই রাতেই ফিরে আসে ৷ সাধারণ জনগণেরই এই বিশ্বাস ছিল। কেননা ওরা গ্রহ-নক্ষত্রের পূজা করত । এই ভক্তি-শ্রদ্ধায় তারা যাকে ইচ্ছা সম্মানিত করত । যাদুকররা এরই মধ্যে নানা কৌশল অবলম্বন করত । জনগণের উপর সম্মোহন চাপিয়ে দিত তাদের সুস্বাস্থ্যের আশা দিয়ে । তাদের কথাকে যারা সত্য বলে বিশ্বাস করে তারা ছাড়া আর কেউ এসব করে উপকার পেতে পারে না । তাদের রাজা-বাদশাহ্রা তাদের এসব কার্যকলাপের উপর কোন আপত্তি তুলতো না। বরং যাদুকররা মহিমান্বিত মহলে অবস্থান করত । কেননা সাধারণ মানুষ তাদেরকে শ্রদ্ধা-ভক্তি করত, মহামহিম মনে করত । কেননা সে সময়ের রাজা বাদশাহ্রা তা-ই বিশ্বাস করত, যা যাদুকররা তারকা-নক্ষত্র সম্পর্কে প্রচার করত । এ ভাবে সেসব রাজত্ববও নিঃশেষ হয়ে যায় । লক্ষণীয়, ফিরাউনের বাদশাহীর আমলে জনগণ জ্ঞান-বিদ্যা, যাদু, কলা-কৌশল ও অগ্নু প্ৰজ্বলন ইত্যাদির দক্ষতা অর্জন করেছিল, এ কারণেই হযরত মূসা (আ) তাদের প্রতি নবী-রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সঙ্গে এনেছিলেন অসি ও এমন সব নিদর্শন, যে সম্পর্কে যাদুকররা নিশ্চিতই জানত যে, তা কোনক্রমেই যাদুর ব্যাপার নয়। সে কাজ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, যা হযরত মূসা (আ) কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে। সেই রাষ্ট্র ও সম্মাট যখন বিলীন হয়ে গেল, তারপর তথায় তওহীদবাদীদের অবস্থান হয়েছিল । তারা পূর্ববতীদের সন্ধান করছিল এবং তাদেরকে হত্যা করে আল্লাহ্র নৈকট্য পাওয়া যাবে বলে বিশ্বাস করত । তারা গোপনে ও প্রকাশ্যে সাধারণ মানুষকে এবং মূৰ্বদের আহ্বান জানাচ্ছিল। এই সময় যারা তার আহ্বান জানাচ্ছিল তাদের বহু লোকই মেয়েলোক সহ ডাকছিল । মূৰ্খরা একত্র হয়ে গিয়েছিল, যারা তাদের জন্যে এই কাজ করে দেবে--এমন লোকদেরকে তারা আহ্বান জানাচ্ছিল, তাদের কথার সত্যতা স্বীকার করার দিয়ে । এক --তারকা নক্ষত্রের তাধীম করা ও সেগুলোর নাম ‘ইলাহ রাখা কর্তব্য বলে তারা বিশ্বাস করত ৷ দুই-- এ কথা বিশ্বাস করা যে, তারকা-নক্ষত্রগুলো তার ক্ষতি করতে পারে যেমন, তেমনি উপকারও করতে পারে। তৃতীয় --যাদুকররা নবীগণের মতই মুজিযা দেখাতে, সক্ষম একথা স্বীকার করা । তাই আল্লাহ তাদের প্রতি দুজন ফেরেশতা পাঠালেন। ওরা যে জিনিসের দাবি করছিল তার নিগৃূঢ় তত্ত্ব তারা প্রকাশ করে দিচ্ছিল এবং তারা যেসব কথার উল্লেখ করে তার বাতুলতা উদ্ঘাটিত করছিল । যে সব উপায়ে ওরা জনগণকে সম্মোহিত করছে, তার বিভ্রান্তির জাল তারা ছিন্নভিন্ন করে দিচ্ছিল। ওসব তাবীজ-তুমারের তাৎপর্যও জানিয়ে দিচ্ছিল । বলে দিচ্ছিল যে, তা শিরক ও কুফর । তারা যে সব কৌশল দ্বারা জনগণকে সম্মোহিত করতে সমর্থ হতো তাও বলে দিচ্ছিল । তার মূলে কি রহস্য রয়েছে তা-ও প্রকাশ করে দিত । তা গ্রহণ করার ও. সে সব আমল করার মারাত্মক পরিণতি সম্পর্কে লোকদেরকে সাবধান করে দিচ্ছিল । আল্লাহ্র বলা এই কথাটি তারা বলত ঃ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।