' গ্রন্থকারের সংক্ষিপ্ত পরিচিতি আবূ সহল আজ্-জুজাজ ও আবুল হাসান আল-কারাথী ৷ তারা জ্ঞান লাভ আর-রাষী থেকে, তিনি মুহাম্মাদ থেকে । আহ্মাদ আবূ বকর আর-রাষী নিজে বাগদাদে অধ্যাপনা শুরু করেন। তার বিদেশ যাত্রা এখানেই সমাপ্ত হয় । তাকওয়া পরহেজগারীতে তিনি ইমাম আল-কারখীর পন্থার অনুসারী ছিলেন। তিনি তার নিকট থেকে উপকৃত হন, হাদীসের শিক্ষাও তিনি তার নিকটই লাভ করেন। ইমাম আল-যাস্সাস বেশ কয়টি গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে আহ্কামুল কুরআন, মুখতাসার আল-কারখীর শরাহ, মুখতাসার তাহাভীর শরাহ, জামে মুহাম্মাদ-এর শরাহ প্রভৃতি গ্রন্থ বিশেষভাবে উল্লেখ্য । ফিকাহ শাস্ত্রের মৌলনীতি (উসূল) পর্যায়েও তার একখানি গ্রন্থ রয়েছে। তিনি ‘শরহে আল-আসমাউল হুসনা’ ও ‘আদাবুল কাযা’ এ দুইটি গ্রন্থেরও রচয়িতা । তিনি বাগদাদে ৩০৫ হিজরীতে জন্মগ্রহণ করেন এবং ৩৭০ হিজরীতে ইস্তিকাল করেন। আল-জামে বলেছেন, তিনি ‘জিপসাম’ (G/)০5U॥"-নরম খনিজ পদার্থ)-এর কারিগর ছিলেন বলেই ‘আল-যাস্সার’ নামে খ্যাত । সাময়ানীও এই কথার উল্লেখ করেছেন। ‘তাবকাতুল কারী’ গ্রন্থে লিখিত হয়েছে, আহ্মাদ ইবনে আলী আবূ বকর আর-রাধী বিপুল খ্যাতিসম্পন্ন ইমাম ছিলেন। তিনি আল-যাস্সাস অভিধায় পরিচিত । এটা তীর জন্যে উপাধি বা উপনাম বিশেষ । তার সঙ্গীদের মধ্যে কেউ কেউ তাকে ‘আর রাযী’ অভিধায় অভিহিত করেছেন, আর কেউ কেউ ‘আল-যাস্সাস’ বলে। মূলত একই ব্যক্তিত্ব । যদিও কোন কোন লোক এ দুই অভিধায় অভিহিত দুইজন ব্যক্তি মনে করেছেন নিতাস্তুই ভুলবশত । ‘আল-কামুস' গ্রন্থকার তার ‘তাবাকাত’ গ্রন্থে এ কথাটি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন sO LLAS www.boikitab.blogspot.com
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.