সূরার প্রথম আয়াতের “আল বুরূজ' শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। “বুরূজ' শব্দটি বহুবচন, একবচনে “বুরজুন' অর্থ-উঁচু ইমারত, সুরক্ষিত দুর্গ ইত্যাদি। সলাবিলন্েক্স সমক্সকাহ্প এ সুরাটিও মন্কায় নাধিল হয়েছে। মন্ধার কাফের-মুশরিকরা যখন মুমিনদের উপর পরিস্থিতিতে সূরাটি নাধিল হয়েছে। আক্দোচ্ত বিষয় এ সূরাটিতে কাফের-মুশরিকদের যুলুম-অত্যাচারের মুকাবিলায় মু'মিনদেরকে দীনের উপর দৃঢ় ও অবিচল থাকার পরামর্শ দেয়া হয়েছে। “আসহাবুল উদৃদ” তথা গর্ত- অধিপতিদের পরিণতির কথা বলে মু'মিনদেরকে এ বলে সান্ত্বনা দেয়া হয়েছে যে, গর্ত-অধিপতিরা যেমন ধ্বংস হয়েছে, তেমনি এ কাফের-মুশরিকরাও অচিরেই ধ্বংস হবে। গর্ত-অধিপতিরা সে যুগের ঈমানদারদেরকে তাদের ঈমানের কারণে গর্তে আগুন জ্বেলে সেখানে পুড়িয়ে হত্যা করেছিল ; কিন্তু মুমিনরা এক মুহূর্তের জন্যও তাদের ঈমান ত্যাগ করার কথা চিন্তাও করেনি। সর্বকালেই ঈমানের উপর মু"মিনদের ঠিক তেমনি অবিচল ও দৃঢ় থাকা উচিত। অতপর বলা হয়েছে যে, অতীতের সেই কাফের-মুশরিকরা যেমন ধ্বংস হয়েছে, তেমনি সর্বযুগের কাফের-মুশরিকরাও ধ্বংস হবে। যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মু'মিনদের উপর নির্যাতন এসেছে সেই আল্লাহ অসীম ক্ষমতাবান, তিনি আসমান- যমীন সবত্রই একক কর্তৃত্বের অধিকারী । অতএব কাফেরদেরকে এসব অপকর্মের শাস্তি তিনি অবশ্যই দেবেন। তারা চিরস্থায়ী জাহান্নামের আগুনে জুলবে । আর মু'মিনরা তখন চিরস্থায়ীভাবে জান্নাতের সুখ-স্বাচ্ছন্দ ভোগ করতে থাকবে । প্রকৃত সফলতা তো এটাই। কাফেরদের জেনে রাখা উচিত যে, তারা আল্লাহর পাকড়াও থেকে বাচতে পারবে না। ফেরাউন ও সামুদ জাতির বাহিনীও বাচতে পারেনি; কারণ আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা কাফেরদের প্রতি যেমন কঠিন, তেমনি মু'মিনদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময় ।
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।