Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

লামকল্রণ সূরার প্রথম আয়াতের *(-:]| শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। “আন নাবা' শব্দটি দ্বারা কেয়ামত বুঝানো হয়েছে। এর শাব্দিক অর্থ “বিশেষ খবর'। সূরাটিতে কেয়ামত ও আখেরাতের বিষয়-ই আলোচিত হয়েছে, সেদিক থেকে “আন নাবা শব্দটিকে সূরার আলোচ্য বিষয়ের শিরোনামও বলা যায়। লাবিজ্দ হওয়াক্স সমকসকাত্ল মুফাসসিরীনে কেরামের মতে এ সুরা রাসূলুল্লাহ (স)-এর মাকী জীবেনের প্রথম দিকেই নাধিল হয়েছে। আকব্োচ্ত বিষয় কেয়ামত ও আখেরাত সংঘটিত হওয়ার প্রমাণ পেশ এবং তা না মানার পরিণতি বর্ণনা করাই এ সূরার মূল আলোচ্য বিষয়। মাক্কী জীবনে রাসূলুল্লাহ (স)-এর দাওয়াত তিনটি বিষয়ে বিভক্ত ছিল। এক, তাওহীদ তথা আল্লাহর একক সার্বভৌম ক্ষমতা ও একচ্ছত্র মালিকানা, এতে তার কোনো শরীক বা অংশীদার না থাকা । দুই, রেসালাত. | তথা তার নিজের আল্লাহ কর্তৃক রাসূল মনোনীত হওয়া। তিন, কেয়ামত ও আখেরাত তথা এ দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এবং অন্য এক জগত সৃষ্টি হওয়া, মানুষের পুনজীবিন লাভ, এ দুনিয়ার কাজকর্মের হিসেব নিকেশ প্রদান এবং বিচারের মাধ্যমে জান্নাত বা জাহান্নাম লাভ। আলোচ্য সূরায় কেয়ামত ও আখেরাত সম্পর্কে বিভিন্ন যুক্তি-প্রমাণ পেশ করে এ দুটোর বিশ্বাসকে কাফেরদের মনে দৃঢ়-বদ্ধমূল করে দেয়ার চেষ্টা করা হয়েছে। কাফেররা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসী ছিল ; যদিও তারা আল্লাহর সাথে শরীক করতো, কারণ আল্লাহ যে সর্বস্রষ্টা তা অস্বীকার করার কোনো যুক্তি ছিল না। তারা যা মানতে চাইতো না, তাহলো-_ মুহাম্মদ (স)-এর নবুওয়াত এবং কেয়ামত ও আখেরাত । এ সূরায় যেসব উদাহরণ পেশ করে কেয়ামত ও আখেরাতের বিশ্বাসকে তাদের মনে বদ্ধমূল করার চেষ্টা করা হয়েছে, সেসব উদাহরণের ছারা তাওহীদ ও রেসালাতের পক্ষেও প্রমাণ সাব্যস্ত হয়ে যায়। অতপর আখেরাত অবিশ্বাসের পরিণাম এবং আখেরাত বিশ্বাস করে জীবন যাপন করা তথা আখেরাতে জবাবদিহির ভয় মনে রেখে জীবন যাপন করার পুরস্কার সম্পর্কে

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।