Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

ইন্শিকাক' শব্দটি সূরার প্রথম আয়াতের “ইন্শাককাত' শব্দের ক্রিয়ামূল। “ইন্শাক্কাত' শব্দ থেকেই “ইনশিকাক' নামকরণ করা হয়েছে। এর অর্থ ফেটে যাওয়া। এর দ্বারা বুঝানো হয়েছে যে, এটা সেই সূরা যাতে আকাশ ফেটে যাওয়ার কথা উল্লেখিত হয়েছে। নলাবিক্ল হওযান্ন সমক্সক্কালল এ সূরাটিও মক্কা মুয়াষ্মায় প্রাথমিক কালে অবতীর্ণ সূরাগুলোর অন্যতম । কুরআন মজীদের দাওয়াতকে তখনো সহিংস মুকাবিলা করার প্রক্রিয়া শুরু হয়নি ; শুধুমাত্র মৌখিকভাবে ঠাট্রা-মস্করা ও প্রকাশ্য কটুক্তি-বক্রোক্তির মাধ্যমেই প্রতিক্রিয়া দেখানো হচ্ছিল। কেয়ামত, হাশর-বিচার ও শাস্তি এবং পুরস্কার. ইত্যাদি মৌলিক বিষয়গুলোকে কাফেররা যখন হেসেই উড়িয়ে দিচ্ছিল-__-এমন একটি অবস্থাতেই সূরাটি নাযিল হয়েছে। আক্দোচ্য বিষক্ষ প্রধানত কেয়ামত এবং আখেরাত সম্পর্কেই এ সূরাতে আলোচনা করা হয়েছে। সূরার প্রথম পাঁচটি আয়াতে কেয়ামত সংঘটিত হওয়া কালীন অবস্থা বর্ণনার সাথে সাথে তার প্রমাণও পেশ করা হয়েছে। বলা হয়েছে আসমান যখন ফেটে যাবে, আর যমীনকে বিছিয়ে দিয়ে সমতল ভূমিতে পরিণত করা হবে ; যমীনের অভ্যন্তরে যা কিছু আছে তা সবই বাইরে ফেলে দেবে, তখন যমীনের অভ্যন্তর ভাগ খালি হয়ে যাবে। আসমান ও যমীন তাদের প্রতিপালকের হুকুমেই এসব করবে । কারণ তারা আল্লাহর সৃষ্টি, তাই আল্লাহর হুকুম পালন করাটাই তাদের জন্য সঠিক কর্মপন্থা । অতপর ৬ থেকে ১৯ আয়াত পর্যন্ত বলা হয়েছে যে, মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সেই পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে, তাদের প্রতিপালকের মুখোমুখি তাদেরকে হতেই হবে । সেদিন মানুষ দু'ভাগে বিভক্ত হয়ে যাবে । এক ভাগের আমলনামা আসবে তাদের সামনের দিক থেকে ডান হাতে, তারা সহজ হিসাব-কিতাবের মাধ্যমেই পার হয়ে যাবে ; আর অপর ভাগের আমলনামা পেছন দিক থেকে বাম হাতে আসবে। এরা তখন মৃত্যু কামনা করবে ; কিন্তু তাদেরকে জাহান্নামে ঠেলে দেয়া হবে। কারণ তারা ধরে নিয়েছিল যে, তাদের দুনিয়ার কাজকর্মের হিসেব নিয়ে কখনো আল্লাহর সামনে দাড়াতে হবে না। অথচ আল্লাহ তো তাদের সকল কাজকর্ম দেখছেন। তারা একটু চিতা করে দেখলেই বুঝতে পারতো যে সিকি নারিত জারিনিভি না নিডারের

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।