Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

| কারণে তারা এ জঘন্য নিষ্ঠুর কাজ করতো । প্রথমত, অর্থনৈতিক কারণে তারাখ | এ কাজে প্রবৃত্ত হতো । তারা মনে করতো মেয়েদের পেছনে অর্থ খরচ করা লাভজনক | নয় ; ছেলেদেরকে লালন-পালন করলে তারা বড় হয়ে অর্থ উপার্জনে সাহায্য করতে পারবে । দ্বিতীয়ত, দেশের আর্থ-সামাজিক নিরাপত্তাহীনতার কারণে তারা পুত্র সন্তানকে নিরাপত্তা ও প্রভাবপ্রতিপত্তির জন্য সহায়ক মনে করতো ; অপরদিকে মেয়েরা প্রতিরক্ষায় সাহায্য করতে সক্ষম ছিল না। তৃতীয়ত, সুশাসনের অনুপস্থিতিতে শক্রগোত্র কর্তৃক আক্রান্ত হলে মেয়েরা লুষ্ঠিত হতো এবং দাসীরূপে বিক্রীত হতো। তাই উল্লিখিত কারণে তারা কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলার মত জঘন্য কাজে লিপ্ত হতো । আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাদের এ নিষ্ঠুর অমানবিক কাজকে অত্যন্ত ঘৃণাভরে উল্লেখ করেছেন। যে কারণে হাশরের ময়দানে তাদেরকে সম্বোধন করে এ জঘন্য কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না; বরং জীবন্ত পুতে ফেলা নিষ্পাপ মেয়েটাকে ॥ জিজ্ঞেস করা হবে যে, তাকে কোন্‌ অপরাধে হত্যা করা হয়েছে। তখন হত্যাকারী | মাতা-পিতাকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে এবং | তাকে হত্যা করার কাহিনী সবিস্তারে বলতে থাকবে। আশ্চর্যের বিষয় এই যে, যে জাহেলী সমাজে নিষ্ঠুর পিতা তার নিজের সন্তানকে মাটিতে জীবিত পুঁতে ফেলছে, সেই সমাজও এমন অমানবিক কাজ সমর্থন করছে ; অথচ রাসূলুল্লাহ (স) যখন তাদের নৈতিক পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন তখন এই সমাজ-ই তার ঘোর বিরোধিতা করেছিলো । এ আয়াতের মাধ্যমে আখেরাতের অপরিহার্যতা সুস্পষ্টরূপে ফুটে উঠেছে। জীবন্ত প্রোথিত মজলুম মেয়েটির উপর যে অত্যাচার হয়েছে, তার উপর যারা এ অত্যাচার করেছে তাদের এ কাজের প্রতিক্রিয়াতো দুনিয়াতে কিছুই হয়নি ; অথচ যুক্তি ও বুদ্ধির দাবী তাদের কাজের প্রতিক্রিয়া হওয়া। বিজ্ঞানের সূত্র অনুযায়ীও এ প্রতিক্রিয়া অবশ্যন্তাবী। বিজ্ঞানী বলে, [০19 ৪০10] 1)85 115 ০008] 01010099510 1৩-801100. অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমপরিমাণ বা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অতএব জাহেলী সমাজের এ হত্যাকারীদের ক্রিয়ার প্রতিক্রিয়া সন্ভব হবে এমন একটি স্থান ও সময় থাকা অবশ্যন্তাবী, আর সেটাই হলো আখেরাত । কারণ, এ মেয়েটির উপর এ অমানবিক যুল্ম চলাকালীন তার ফরিয়াদ শোনার মতো কেউ তখন ছিল না। তখনকার কোনো | ব্যক্তি, সমাজ বা সামাজিক আইনও সেই নির্মমতার সহায়ক ছিল। অতপর ইসলাম এ জঘন্য প্রথাকে নির্মূল করেছে। শুধু তাই নয়, ইসলাম মেয়েদের লালন-পালন করা এবং তাদেরকে উত্তম শিক্ষা দিয়ে ঘর-সংসারের কাজে পারদ করে গড়ে তোলাকে অনেক বড় সওয়াবের কাজ বলে ঘোষণা দিয়েছে । রাসূলুল্লাহ (স) এরশাদ করেছেন__ “যে ব্যক্তি দুটি মেয়েকে লালন-পালন করে-_এভাবে তারা বালেগ হয়ে যায়, কেয়ামতের দিন সে আমার সাথে এভাবে থাকবে । একথা বলে তিনি নিজের আঙ্গুলগুলো মিলিয়ে দেখালেন।” ঈ

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।