Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হা এ ১ ৩০১৭০, ই মত ন্ামকন্দণ সূরাটির নাম “আত-তাকভীর' ৷ শব্দটি একটি মূল শব্দ (মাসদার)। যা থেকে সূরার প্রথম বাক্যের ০7 শব্দটি উৎপন্ন হয়েছে। 'আত তাকতীর' অর্থাৎ গুটিয়ে নেয়া, আর তা থেকে উৎপন্ন ০/৯% অর্থ 'গুটিয়ে নেয়া হয়েছে'। “আত তাকভীর' নামকরণ ছারা বুঝানো হয়েছে যে, এটা সেই সূরা যাতে গুটিয়ে ফেলার বিষয় আলোচনা করা হয়েছে। ল্াহিক্লেন্স সমক্সকাব্প অন্যান্য মাকী সূরার মতো আলোচনার বিষয়বন্ত-ই সাক্ষ দেয় যে, সুরাটি রাসূলুল্লাহ (স)-এর মাকী জীবনের প্রথম দিকে নাধিল হয়েছে। ্িিষয়বতুন্ত সূরার প্রথম থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত কেয়ামতের প্রথম পর্যায়ের অবস্থা বর্ণনা করা হয়েছে । অতপর সপ্তম থেকে ১৪ আয়াত পর্যন্ত কেয়ামতের দ্বিতীয় পর্যায় তথা হাশরের ময়দানের অবস্থা আলোচনা করা হয়েছে। ১৫ আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত রেসালাত তথা রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াতের সত্যতার পক্ষে কসম করে বিভিন্ন যুক্তি পেশ করা হয়েছে । যেমন কসম করা হয়েছে তারকারাজী, রাত এবং প্রভাতকালের ৷ এসব বস্তুর কসম করে যে কথাটি বলা হয়েছে, তাহলো-_-এ কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে সম্মানিত বাণী বাহকের মারফতে রাসূলের নিকট এসেছে। সুতরাং এ কিতাবকে অবিশ্বাস, অবহেলা ও উপেক্ষা করা তোমাদের কোনো মতেই উচিত নয়। কেননা, রাসূল তোমাদের নিকট যথাযথভাবে আল্লাহ্র বাণী ওনির্দেশ স্বরূপ এ কিতাবকে পৌছে দিয়েছেন। তিনি সম্মানিত ফেরেশতা জিবরাঈলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এ কিতাব লাভ করেছেন। অতএব তোমরা এটাকে মেনে নিয়ে এর নির্দেশ অনুসারে জীবন যাপন করো । 2

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।