Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম শব্দটিকেই সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। লাহিলেন্স সমক্সকাজ্প সূরাটি মাক্ী। রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াতের প্রথম দিকেই সূরাটি নাধিল হয়েছে। রাসূলুল্লাহ (স) মক্কাতে কাফের সরদার উতবা, শাইবা, আবু জেহেল, উমাইয়া ও আব্বাস ইবনে আবদুল মুত্তালিব প্রমুখ নেতৃবৃন্দের সামনে দীনের দাওয়াত পেশ করছিলেন । তখনো এসব কাফেরের সাথে রাসূলুল্লাহ (স)-এর মেলামেশা বন্ধ হয়ে যায়নি । তাদের সাথে বিরোধ তখনো প্রকট হয়ে উঠেনি। রাসূলুল্লাহ (স) এসব সরদারদের সামনে দাওয়াতী আলোচনায় ব্যস্ত ছিলেন, এমন সময়ে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে' উন্মে মাকতুম (রা) যিনি একেবারে প্রথম দিকে ঈমান আনয়নকারীদের একজন ছিলেন-_তিনি রাসূলুল্লাহ (স)-এর' খেদমতে উপস্থিত হন এবং তাকে কিছু প্রশ্ন করেন ও উত্তরের জন্য পীড়াপীড়ি করেন। তিনি অন্ধ হওয়ার কারণে রাসূলুল্লাহ স)-এর আলোচনায় ব্যস্ত থাকার কথা জানতে পারেননি । ইবনে উম্মে মাকতুমের এ আচরণ রাসূলুল্লাহ (স)-এর নিকট বিরক্তিকর ঠেকে । এ ঘটনা উপলক্ষে সূরা আবাসা নাধিল হয়। এ ঘটনা থেকে সুরাটি মাকী হওয়ার কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। আকব্োচ বিষয় সূরার প্রথম দিককার আলোচনা থেকে মনে হতে পারে যে, অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রা)-এর প্রতি বিরক্তিভাব প্রকাশের জন্য আল্লাহ তাআলা তার নবীকে বুঝি তিরঙ্কার করেছেন ; কিন্তু পুরো সূরাটি অধ্যয়নের পর সহজেই প্রতীয়মান হয় যে, এ সূরায় আল্লাহ তাআলা কুরাইশ সরদারদের প্রতি তাদের সত্য-বিরোধিতার কারণে-_ ক্রোধ প্রকাশ করেছেন। অপর দিকে রাসূলুল্লাহ (স)-কে তার সত্য দীনের দাওয়াত দানের সঠিক পদ্ধতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সূরায় রাসূলুল্লাহ (স)- কে এ নির্দেশনা-ই দেয়া হয়েছে যে, দীনের দাওয়াত দানের ব্যাপারে প্রত্যেক ব্যক্তিকে গুরুত্ব সহকারে শামিল করতে হবে-_হোক সে ব্যক্তি দুর্বল, প্রভাব প্রতিপত্তিহীন ও অক্ষম। প্রকৃত গুরুত্হীন সে ব্যক্তি যে সত্যবিমুখ ; সে সমাজে যত বড় মর্যাদার আসনে আসীন থাকুক না কেন। ।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।