শবে শব্দে আল কুরআন সূরা আল ফালাক ও আন নাস সূরা আল ফালাকের নামকরণ হয়েছে সূরার প্রথম আয়াতের “আল ফালাক' শব্দ দ্বারা। 'আল ফালাক' শব্দের অর্থ-“বিদীর্ণ হওয়া' । আর সূরা “আন নাস” নামকরণ করা হয়েছে উক্ত সূরাতে বারংবার উল্লিখিত “আন নাস' শবের দ্বারা। আন নাস অর্থ- “মানুষ' ৷ তবে উভয় সূরার একটি যৌথ নাম রয়েছে। সূরা দুটির যৌথ নাম রাখার কারণ হলো-_ উভয় সূরার আলোচ্য বিষয়ের পারস্পরিক নৈকট্য ও সামঞ্জস্য । যৌথ নামটি হলো “সূরাতুল মু'আওবিযাতাইন' অর্থাৎ আল্লাহর নিকট “আশ্রয় চাওয়ার দুটো সূরা'। এ সূরা দুটো পাঠ করে সর্বপ্রকার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। লাহিনেন্স সমকসকান্ সূরা দুটো একই সময়ে একই সাথে নাধিল হয়েছে। তবে সৃরাগুলো মক্কায় নাধিল হয়েছে না-কি মদীনায় নাধিল হয়েছে এ ব্যাপারে মতপার্থক্য আছে। অবশ্য এ মতপার্থক্যের ভিত্তিও আছে। কিন্তু যারা মন্ধায় নাধিল হওয়ার কথা বলেন, তারা তাদের সাথে দ্বিমত পোষণকারীদের যুক্তি খণ্ডনের পর এটা সুস্পষ্ট হয়ে যায় যে, সূরা দুটো মাক্কী। আনব্দোচ্ত বিষ্বক্স রাসূলুল্লাহ সে)-এর আবির্ভাবের পূর্বে সমগ্র পৃথিবী বিশেষ করে আরবের সমাজ ব্যবস্থা সর্বদিক থেকে বাতিল শক্তির নিয়ন্ত্রণে ছিল। তিনি যখন ইসলামের দাওয়াতের সূচনা করলেন তখন বাতিল শক্তি এ দাওয়াতের মধ্যে নিজেদের ধ্বংসের আওয়াজ শুনতে পেলো। তাঁর দাওয়াত যতই বিস্তৃত হতে লাগল, ততই এ বাতিল কুফরী শক্তির বিরোধিতাও চরম আকার ধারণা করলো । তাকে এ কাজ থেকে বিরত রাখার জন্য তারা কোনো প্রকার চেষ্টাই বাদ রাখলো না। তাকে বুঝিয়ে-শুনিয়ে, দৈহিক-মানসিক দিক থেকে নির্যাতন করে, লোভ- লালসা দেখিয়ে-_কোনো মতেই যখন এ কাজ থেকে ফেরানো গেল না, তখন তাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেয়ার জন্য ষড়যন্ত্র করা শুরু করলো । এরকম একটা কঠিন সময়ে আল্লাহ তাআলা এ সূরা দুটো নাধিল করে তাঁকে বলছেন যে, আপনি এদেরকে বলে দিন__“আমি ভোরের স্রষ্টার আশ্রয় চাচ্ছি সমুদয় সৃষ্টির দু্ৃতি থেকে, গভীর রাতের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুঁকদানকারী নারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের হিংসার অনিষ্ট থেকে। ৷ আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের ইলাহের__আত্মগোপনকারী কুমন্ত্রণা- এ
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।