| লাহাবের দু'হাত ধ্বংস হোক। যে দু' হাতের সাহায্যে সেরাসূলুল্লাহ (স)- এর ওপর বিভিন্ন ূ নিযতিনমূলক কর্মকাণ্ড চালিয়েছে। শুধু তাই নয়, তার ধন-সম্পদ, যে সম্পদের গর্বে সে গর্বিত তাও ধ্বংস হোক। তার উপার্জিত এসব সম্পদ কোনো কাজেই আসবে না। তাকে অবশ্যই লেলিহানযুক্ত আগুনে নিক্ষেপ করা হবে । তার স্ত্রীও একই আগুনে নিক্ষিপ্ত হবে যে মানুষের মধ্যে চোগলখুরী করে একজনকে অপরজনের বিরুদ্ধে লাগিয়ে দেয় এবং সে দুজনের ঝগড়ায় ইন্ধন সরবরাহ করে। যার পরিণতিতে তার গলায় খেজুর গাছের ডালের আশ দিয়ে তৈরি পাকানো রশি। এসুরা নাযিলের পরও এ জঘন্য দম্পতি ঈমান আনেনি ; বরংরাসূলুল্লাহ (স) ও ইসলামের বিরোধিতায় অন্ধ হয়ে যা-তা বকাবকী করা শুরু করলো । এতে হিতে বিপরীত হলো । এদের নাম নিয়ে প্রকাশ্যে নিন্দাবাদ সহকারে যখন এ সূরা নাযিল হলো । তখন লোকেরা বুঝতে পারলো যে, এখানে কোনো কিছু গোপনে করারও অবকাশ নেই। ঈমান আনলে আপন লোকও পর হয়ে যায়। আর আদর্শের সামঞ্জস্যের কারণে পরও আপন হয়ে যায়। তাই আস্তে আস্তে মানুষের মন ইসলাম ও রাসূলুল্লাহ (স)- | এর প্রতি আকৃষ্ট হতে লাগল । 3
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।