সূরার প্রথম আয়াতের “আবী-লাহাব'-এর “লাহাব' শবটিকেই সূরা নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাহিল্েক্স সম্মক্সকা্ল সূরাটি মাক্বী হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই । তবে মাকী জীবনের কোন্ পর্যায়ে নাধিল হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও, সূরার আলোচ্য বিষয়ের আলোকে বলা যায় যে, রাসূলুল্লাহ (স)-এর চাচা আবু লাহাবের বিরোধিতা যখন চরম আকার ধারণ করেছিল তখনই এ সূরাটি নাযিল হয়েছে। তখন অবস্থা এমন পর্যায়ে পৌছেছিল যে, কুরাইশরা রাসূলুল্লাহ (স) এবং তার বংশের লোকদেরকে 'শে*বে আবূ তালিব' তথা “আবু তালিব গিরিখাদে' অন্তরীণ করে রেখেছিল। আর এ সময় আবু লাহাব নিজের বংশের লোকদেরকে পরিত্যাগ করে শত্রদের সাথে হাত মিলিয়েছিল। আর এ জন্যই এ সূরায় আবু লাহাবের নাম নিয়েই তার নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, তার স্ত্রীও রাসূলুল্লাহ সে) এবং ইসলামের শক্রতায় জঘন্য ভূমিকা পালন করেছে বিধায় তার নিন্দাও এ সূরায় করা হয়েছে। উপরে আলোচিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে, নবুওয়াতের সপ্তম বর্ষে কুরাইশরা রাসূলুল্লাহ (স)-এর বংশের লোকদেরকে “আবু তালিব' গিরি সংকটে যখন অত্তরীণ করে রেখেছিল সূরাটি তখনই নাযিল হয়েছে। আক্লোচ্ বিষয় রাসূলুল্লাহ সে) এবং ইসলামের বিরোধিতায় আবু লাহাব এবং তার স্ত্রী উন্মে জামীল- (আবু সুফিয়ানের বোন)-এর হীন কার্যকলাপের প্রতিবাদই সুরা লাহাবের আলোচ্য বিষয়। কুরআন মজীদে রাসূলুল্লাহ (স)-এর সময়কালীন ইসলামের কোনো শত্রুর নাম উল্লেখ করে কোনো সূরা বা আয়াত নাযিল হয়নি । শুধুমাত্র এ সূরাতেই এ নিয়মের ব্যতিক্রম দেখা যায়। এর কারণ হলো__আবু লাহাবের শক্রতা আরবদের চিরাচরিত বৈশিষ্ট্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টিকেও পদদলিত করেছে । শে'বে আবূ তালিবে বনী হাশিম ও বনী আবদুল মুত্তালিবের বংশের লোকদেরকে যখন সামাজিকভাবে বয়কট অবস্থায় অন্তরীণ করে রাখা হয়েছিল, তখন আবু লাহাব নিজের বংশের লোকদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের শত্রদের পক্ষ অবলম্বন করেছিল । এদিকে তার স্ত্রী উন্মে জামীল রাসূলুল্লাহ (স)- এর দরজার সামনে রাতের অন্ধকারে কাটা ছিটিয়ে রাখতো, যাতে রাসূলুল্লাহ (স) ও তার সন্তানদের পায়ে কাটা বিধে যায় এবং তীরা যেন কষ্ট পান। এভাবে আবু লাহাবের শক্রতা গাড়
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।