লামকল্ণ সূরার প্রথম আয়াতের “নাসরুল্লাহি'-এর “নাস্র' শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। লাবিল্লেক্স সময়কাল এ সুরা সর্বসম্মত মতে মাদানী সূরা। সকল মুফাস্সিরের মতেই এ সূরার পর আলাদা আলাদা কিছু আয়াত ছাড়া রাসূলুল্লাহ (স)-এর প্রতি পূর্ণাংগ কোনো সূরা নাধিল হয়নি । এ সূরা নাযিল হওয়ার তিন মাস কয়েক দিন পর রাসূলে করীম (স) ইন্তিকাল করেন। সূরাটি নাধিল হওয়ার পর রাসূলুল্লাহ (স) বুঝতে পেরেছিলেন যে, তার অন্তিম মুহুর্ত ঘনিয়ে আসছে। আদনোচ্য বিষক্স এ সূরার আলোচ্য বিষয় ও মূল বক্তব্য হলো-_আরব উপদ্বীপে ইসলাম একটি অগ্রতিহত শক্তিরূপে প্রতিষ্ঠিত হওয়া এবং আরব থেকে পৌত্তলিকতা চিরতরে নির্বাসিত হওয়ার শুভ সংকেত দান করা । এর সাথে রাসূলুল্লাহ (স)-এর বিদায়কাল ঘনিয়ে আসার পূর্বাভাষ দেয়াও এ সুরার মূল বক্তব্যের অন্তর্ভুক্ত । বলা হয়েছে__যখন আল্লাহর সাহায্য ও বিজয় সমাগত হবে, তখন দিকে দিকে তোমরা ইসলামের জয়জয়কার অবস্থা দেখতে পাবে । তোমরা দেখবে যে, দলে দলে ও গোত্রে গোত্রে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। চুপে চুপে ইসলাম থহণের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। এখন ইসলাম আল্লাহর সাহায্যে দিকে দিকে ছড়িয়ে প্উ্বে__এখন সত্যের প্রতিষ্ঠা ও অসত্যের পতন ঘটবে । এটা ছিল মুসলমানদের জন্য আগাম সুখবর । অতপর রাসূলুল্লাহ সে)-কে আল্লাহর হাম্দ ও গুণগানসহ তাসবীহ পাঠ এবং ইসতিগফার করার নির্দেশ দিয়ে প্রকারাস্তরে যে কথাটি বুঝিয়ে দেয়া হয়েছে তাহলো __ইসলাম একটি বিজয়ী শক্তিরূপে আরবের বুকে প্রতিষ্ঠিত হয়েছে । সকল বাতিল মতাদর্শের উপর দীন ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল। আপনি সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সুতরাং আপনার দায়িত্ শেষ হয়েছে। এখন আপনার আর দুনিয়াতে থাকার প্রয়োজন নেই। অতএব, আল্লাহ তাআলা আপনার দ্বারা যে মহত কাজ নিয়েছেন সেজন্য আপনি তাঁর হাম্দসহ তাসবীহ পাঠ করতে থাকুন এবং দায়িত্ব পালন করতে গিয়ে অলক্ষে কোনো ক্রটি-বিচ্যুতি ঘটে থাকলে তার জন্য ইসতিগফার তথা ক্ষমা প্রার্থনা করতে থাকুন। নবুওয়াতের দায়িত্ব পালনে যদিও তার কোনো ক্রটি-বিচ্যুতি ঘটেনি, তথাপি কৃতজ্ঞতা ও বিনয় প্রকাশের জন্য তাকে ইসতিগফার করার নির্দেশ দেয়া হয়েছে। শ্যছলল্ শ. শ. কু. ১৪/৩১-_ আমপারা
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।