সূরার প্রথম আয়াতের শেষ শব্দ 'আল কাফিরূন'-কেই এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাবিলের সমক্সকাজ এ সূরাটি মাক্কী বা মাদানী হওয়ার ব্যাপারে মতভেদ আছে। তথাপিও অধিকাংশ মুফাস্সির মাক্বী হওয়ার সপক্ষে মত প্রকাশ করেছেন। তাছাড়া সূরার আলোচ্য বিষয়ও মান্ধী হওয়ার প্রমাণ দেয় । আকল্লোচ্ বিষক্স এ সূরাতে শিরক-এর সাথে তাওহীদের সম্পর্কহীনতার ঘোষণা দেয়া হয়েছে। তাওহীদ তথা ইসলামের সাথে শিরক-এর কোনো আপোষ হতে পারে না। কারণ শিরক হলো আল্লাহর একত্রে সাথে সরাসরি সাধ্ঘর্ষিক মানুষের বানানো বা মনগড়া অসার মতবাদ, যার কোনোই ভিত্তি নেই। অপরদিকে তাওহীদ হলো দুনিয়াতে মানুষের সূচনালগ্ন থেকে আধ্বিয়ায়ে কেরামের মাধ্যমে মানুষের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত মতাদর্শ । সুতরাং এ দুটো বিপরীতমুখী মতাদর্শের একই ব্যক্তির মধ্যে সহাবস্থান কোনো মতেই সন্ভব নয়। কাফের-মুশরিকরা এ ধরনের একটি আপোষ ফর্মুলা রাসূলুল্লাহ স)-এর সামনে হাযির করে বলেছিল__-“এসো এক বছর তুমি আমাদের সাথে আমাদের উপাস্য দেবতাগুলোর উপাসনা করো । আর এক বছর আমরাও তোমার সাথে তোমার উপাস্য মা'বুদের উপাসনা করবো ।” মুশরিকদের এ আপোস প্রস্তাবের প্রতিবাদেই সূরাটি নাধিল হয়েছে। এতে বলা হয়েছে__-“€হে নবী!) আপনি তাদেরকে বলে দিন যে, “হে কাফেররা তোমরা যাদের উপাসনা কর, আমি সেগুলোর উপাসনা করি না ; আর আমি যার ইবাদাত করি, তোমরাও তার উপাসনাকারী নও ; সুতরাং তোমাদের মনগড়া জীবন ব্যবস্থা নিয়ে তোমরা থাকো__আমি আমার (আল্লাহ প্রদত্ত) জীবন ব্যবস্থা নিয়ে আছি।” অন্যত্র বলা হয়েছে-_“হে মূর্ধের দল! তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদাত করতে বলছো”! এ সূরা অবতীর্ণের সময় যেসব কাফের সেখানে উপস্থিত ছিল, তাদের অনেকেই পরবর্তীকালে শিরক-এর সাথে সম্পর্কচ্ছেদ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। আর বর্তমানকালেও যারা ইসলাম গ্রহণ করে, তারা শিরক-এর সাথে সম্পর্কচ্ছেদ করেই ইসলাম গ্রহণ করে । সুতরাং এ সূরা ইসলাম ও শিরক-এর সহাবস্থানের
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।