€ ৮৮ নাতি রাতে পর পর পি 59 ০১৪১ 9৮ এ_ 5 ০1 | ৩. নিশ্চয় আপনার শক্রইত শিকড়-কাটা-নির্বংশ ।£ 9ঠ-নিশ্চয়ই ; এ-আপনার শত্রই ; ৯৯-সেই ;৮:৯1-(৮54+0)-শিকড় কাটা নির্মূল। নিবেদিত। তার কোনো শরীক নেই । আমাকে এরই হুকুম দেয়া হয়েছে, এবং আমিই সর্বপ্রথম আনুগত্যের শির নত করি।”-সূরা আল আনআম £ ১৬২-১৬৩ ৩. শা"নিয়াকা" শব্দ দ্বারা রাসূলুল্লাহ (স)-এর প্রতি বিদ্বেষ পোষণকারী, তাকে গালি- গালাজকারী তার সকল পর্যায়ের শত্রদেরকে বুঝানো হয়েছে। অর্থাৎ আপনার সে সকল শক্র যারা আপনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, আপনার দুর্নাম রটায় এবং আপনাকে গালি-গালাজ করে__তা যে কোনো দেশে এবং যে কোনো যুগেই হোক না কেন। ৪. “আবতার' শব্দের শাব্দিক অর্থ শিকড় কাটা । যার কোনো পুত্র-সন্তান নেই, যার মৃত্যুর পর তার বংশধারা রক্ষা করার কেউ থাকে না, যে ব্যক্তির কোনো কল্যাণ ও উপকার লাভের আশা নেই এমন লোককে 'আবতার' বলা হয়। কাফেররা উল্লিখিত সকল অর্থেই মহানবী (স)-কে “'আবতার' বলতো । রাসূলুল্লাহ (স)-এর পুত্র সন্তানরা ইন্তেকাল করার পরেই কাফেররা এসব বলার সুযোগ পেয়েছিল। আল্লাহ তাআলা তীর রাসূলকে সান্তনা দিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন যে, যারা আপনাকে “'আবতার' বলে হেয়প্রতিপন্ন করতে ব্যর্থ চেষ্টা করছে, তারাই মূলত “আবতার' ৷ কারণ তাদেরই কোনো নাম-নিশানা দুনিয়াতে থাকবে না। আল্লাহ তাআলার এ ভবিষ্যদ্বাণী মাত্র কয়েক বছরের মধ্যেই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে । কাফেরদের বড় বড় সরদার যারা ধন-জনের গর্বে গর্বিত, তাদের অনেকেই বদর যুদ্ধে নিহত হলো। তারপর ওহুদ, খন্দক ইত্যাদি যুদ্ধেও তারা তেমন একটা সফলতা লাভ করতে পারলো না। অবশেষে মক্কা বিজয়ের সময় তাদের অবস্থা এমন হলো যে, তাদেরকে সাহায্য-সহযোগিতা দেয়ার মত কোনো শক্তিই তখন তাদের পাশে ছিল না। নিতান্ত অসহায়ের মতই তারা তাদের অস্ত্র ত্যাগ করতে বাধ্য হলো। অতপর এক বছরের মধ্যেই সমথ আরব দেশটাই রাসূলুল্লাহ (স)-এর অধীনে এসে গেলো । অতপর তাদের অবস্থা এমন হলো যে, তাদের সন্তান-সম্ততিদের কেউ দুনিয়াতে বেঁচে থাকলেও তারা তাদের পূর্বপুরন্ষদের নামে পরিচয় দিতেও রাজী ছিল না। বর্তমানে কেউ জানেওনা যে, তারা আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়ায়েল এবং উকবা ইবনে আবূ মুয়ীত-এর বংশধর ।.আর কেউ জানলেও সে পরিচয় দিতে কেউ রাজী হবে বলে মনে হয় না। অপরদিকে রাসূলুল্লাহ সে) এবং তার আহলে বায়ত, তার সুযোগ্য অনুসারী সাহাবায়ে কিরাম-এর ওপর দুনিয়ার কোটি কোটি মানুষ দিনরাত দরূদ ও সালাম | পাঠাচ্ছে। কোটি কোটি মুসলমান তার সাথে দূরতম সম্পর্কের লেশ থাকার কারণে গর্ব বোধ | ,করে। এমনকি তীর সাথী-সহচরদের সাথে সম্পর্ক আছে বলে আত্মতৃপ্তি লাভ করে । তারা || হলো
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।