Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

নামকলন ইতিপূর্বেকার কয়েকটি সূরার মত এ সূরার নামও সূরার প্রথম আয়াতের একটি শব্দ থেকে গৃহীত হয়েছে। আয়াতের “আল হুমাযাহ্‌' শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নলাহিলেক সময়কাল সকল মুফাস্সিরের একমত্যে সূরাটি মাক্ী। তাছাড়া সূরাটির বিষয়বস্তু ও বর্ণনা ] ধারার আলোকেও সূরাটি মানবী জীবনের প্রথম দিকের সূরা বলেই সুস্পষ্টভাবে অনুমিত হয়। আন্পোভ্ট হিষ্যস্স দুনিয়ার ধনিক শ্রেণীর লোকদের গর্ব-অহংকার, অন্যদের পেছনে নিন্দাবাদ করা, যে কোনো উপায়ে হোক অর্থ-সম্পদ সঞ্চয় করা ও তা হিসাব করে করে আত্মতৃপ্তি লাভ করা এবং সেসব সম্পদ চিরস্থায়ী মনে করা ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা এ সময় এসব লোকের উল্লিখিত মানসিকতা ও কর্মচরিত্রের প্রতিবাদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে, প্রকাশ্যে-অপ্রকাশ্যে এসব নিন্দাকারীদের ধ্বংস অনিবার্য । তারা তাদের ধন-সম্পদের গর্ব-অহংকারে স্বেচ্ছাচারী আচরণ দেখিয়ে চলেছে। তারা মনে করছে যে, তাদের ধন-সম্পদ চিরস্থায়ী । কক্ষণো নয়, তাদেরকে কঠোর শাস্তি দেয়া হবে । “হুতামা' নামক আগুনের গর্তে তাদেরকে তাদের ধন-সম্পদসহ নিক্ষেপ করা হবে, যে আগুন তাদের কলিজা ছেদ করে যাবে। তারা সেখানে আবদ্ধ হয়ে থাকবে । সেখান থেকে তাদের পালাবার কোনো পথ থাকবে না। 03

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।