Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম আয়াতের শব্দ “আত তাকাছুর'-কে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এ শব্দটির তিনটি অর্থ_কোনো কিছু পাওয়ার জন্য অতিমাত্রায় নিমগ্র থাকা, কোনো বস্তু পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামা, কোনো বস্তু অন্যের বেশি থাকার জন্য গর্ব- অহংকার করা। নাযিন্পেক্স সমক্সকাক্স মুফাস্রিসীনে কেরামের দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকলের মতেই এ সুরা মাকী। শুধু তাই নয়, এটা মাকী জীবনের প্রথম দিকে অবতীর্ণ সুরাসমূহের অন্যতম। আলোচ্য বিষক্স এ সূরার মূল আলোচ্য বিষয় হলো- দুনিয়া পূজা, দুনিয়ার প্রতি অতিমাত্রায় ভালবাসা পৌষণ, দুনিয়ার সম্পদ অর্জনে পরস্পর প্রতিযোগিতা করা ইত্যাদির পরিণাম সম্পর্কে সতর্ক করে দেয়া। বৈষয়িক উপায়-উপকরণ তথা সহায়-সম্পদ বেশি বেশি লাভ করাকে মানুষ জীবনের উন্নতি ও মাপকাঠি ধরে নিয়েছে । যার ফলে জীবনের আসল মূল্যবোধ. ও দৃষ্টিভঙ্গি থেকে তারা বহু দূরে সরে গিয়েছে। তারা এ দিকটার প্রতি মনোযোগ দেয়ার কোনো সুযোগই পাচ্ছে না এবংতার প্রয়োজনীয়তাও তাদের সামনেস্পষ্ট নেই। এ সূরায় এ || অশুভ চিন্তা-চেতনা সম্পর্কে মানুষকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, তোমরা যেসব জাগতিক সম্পদ অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত তা তোমাদের নিয়ামতই নয় ; বরং এসব পরীক্ষারও উপকরণ । আখেরাতে অবশ্যই তোমাদেরকে এসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিন তোমরা যদি এসব সম্পদ অর্জন ও ব্যয় সম্পর্কে যথাযথ উত্তর দিতে না পার, তবে তোমাদের জাহান্নাম অবশ্যই দর্শন করতে হবে । 3

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।