'কারিআহ্' দ্বারা কেয়ামতকে বুঝানো হয়েছে । আর সূরার আলোচ্য বিষয়ও তাই। সে মতে সূরার প্রথম আয়াতের প্রথম শব্দকে এর নাম এবং আলোচ্য বিষয়ের শিরোনাম : হিসেবে গ্রহণ করা হয়েছে। ল্বাহিবেেন্ন সমকসকাব্ল মুফাস্সিরীনের একমত্যে এ সূরা মাক্কী। আর মাক্কী জীবনের তথা নবুওয়াতের প্রথম দিকেই এ সূরা নাযিল হয়েছে। আন্পোচ্য বিষক্স সূরার আলোচ্য বিষয় কেয়ামত তথা অবশ্য সংঘটিতব্য মহাধ্বংস, আখেরাতে পুনজবিন লাভ, দুনিয়ার জীবনের হিসাব দেয়া এবং প্রতিদান গ্রহণ করার জন্য মানুষের উপস্থিতি। সূরার শুরুতেই এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যাতে মানুষ আতংকিত হয়। “কারিআ'র শাব্দিক অর্থ “মহাদুর্ঘটনা” ৷ “মহাদুর্ঘটনা' বলে মানুষকে “আতংকগ্রস্ত' করে দেয়া হয়েছে । অতপর “মহাদুর্ঘটনা কি' একথা বলে মানুষকে সে সম্পর্কে জানার জন্য আথহান্বিত করা হয়েছে । তারপর কেয়ামতের অবস্থা বর্ণনা করা হয়েছে। যাতে মানুষ ধারণা করতে পারে যে, সেই দিনটি কত ভয়ংকর হবে। এরপর বলা হয়েছে যে, মানুষের দুনিয়ার জীবনের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব নেয়ার জন্য আল্লাহর আদালত বসবে। জীবন । আর যাদের বদ কাজের পাল্লা ভারী হবে, তাদের পরিণাম হবে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক । তাদের স্থায়ী বাসস্থান হবে চিরদুঃখময় জাহান্নাম । 3
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।