সূরার প্রথম আয়াতের শেষের -/| শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। লাহিন্ল হওয্সাল্স সমক্সকাব্প সূরাটি মাকী বা মাদানী হওয়ার ব্যাপারে মতভেদ থাকলেও অধিকাংশ আলেম ও মুফাস্সিরের মতে সূরাটি হিজরতের পরে মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। আন্লোচ্য বিষক্স - এ সূরার আলোচ্য বিষয়কে দুটো অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশ, প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত। এ অংশে আহলি কিতাব ও মুশরিকদের সম্পর্কে আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ (স)-এর আগমনের পূর্বে আহলি কিতাব ও মুশরিকরা কুফরীতে নিমজ্জিত ছিল। আর রাসূলুল্লাহ (স) কর্তৃক উপস্থাপিত ইসলামী জীবনাদর্শ আসার পরও তারা সেই কুফরীতেই ডুবে থাকল। অথচ ইসলামই হল সহজ-সরল এবং মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যশীল জীবন ব্যবস্থা। আর সকল নবীর আনীত জীবন ব্যবস্থা ইসলামই ছিল। সুতরাং আহলি কিতাব ও মুশরিকদের একনিষ্ভাবে ইসলামী বিধান অনুসরণ করেই আল্লাহর ইবাদাত করা উচিত। দ্বিতীয় অংশে বলা হয়েছে যে, আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে যারা মুহাম্মাদ (স) কর্তৃক আনীত জীবন ব্যবস্থা গ্রহণ না করে পূর্বের মত কুফরীতেই ডুবে রয়েছে, অথবা ভবিষ্যতে যারা উক্ত জীবন ব্যবস্থা গ্রহণ না করে শিরক-কুফরীতে ডুবে থাকবে তারা সৃষ্ট জীবের মধ্যে অপদার্থ ও নিকৃষ্ট জীবে পরিণত হবে । তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম । আর যারা তা গ্রহণ করে ঈমানদার হবে এবং ঈমানের দাবী অনুযায়ী সৎকর্ম করে যাবে, তারা হবে সৃষ্টির সেরা । এমন কি তারা ফেরেশতাদের চেয়েও অধিক মর্যাদার অধিকারী হবে। তাদের পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত । আখেরাতে আল্লাহ তাদের কৃতকর্মের জন্য তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তীরাও থাকবেন তার প্রতি সন্তুষ্ট । 3)
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।