Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় আয়াতের শেষ শব্দ “আলাক' শব্দটিকেই সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এটা ছাড়াও “ইকরা” ও “কালাম নামেও এ সূরার অপর দুটো নাম রয়েছে। আলাক অর্থ রক্ত অথবা রক্তের ঘনীভূত অবস্থান। এটা মানুষ সৃষ্টির একটি মূল উপাদান। আনক্পোচও বিষক্স সর্বসম্মত মতানুসারে এ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কার অনতিদূরে হেরা পর্বতের গুহায় এ সূরার প্রথম পাঁচটি আয়াত নাধিলের মাধ্যমে ওহী নাধিলের সূচনা হয়। ষষ্ঠ আয়াত থেকে সূরার শেষ পর্যস্ত পরবর্তীকালে নাযিল হয়েছে। রাসূলুল্লাহ (স) যখন হারাম চেষ্টা করছিল । ঠিক সেই সময়ই ষষ্ঠ আয়াত থেকে শেষ পর্যন্ত নাযিল হয়। ৃ এ সূরাতে সংক্ষিপ্তভাবে মানুষ সৃষ্টির রহস্য, অজানা বিষয় সম্পর্কে জ্ঞান দান এবং মহান আল্লাহর কুদরত বর্ণনা করা হয়েছে । নবী করীম (স)-এর দীর্ঘদিনের চিস্তা-ভাবনার অবসান ঘটিয়ে তাকে রিসালাতের মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে। এর ফলে রাসূলুল্লাহ (স) দিবালোকের মত সুস্পষ্ট পথনির্দেশ পেয়েছেন। সূরার শেষ দিকে কাফেরদের ভ্রান্ত তৎপরতার নিশ্চিত পরিণতির দিকে ইংগিত করা হয়েছে। অবশেষে সকল পরিস্থিতিতে নামাযের মাধ্যমে আল্লাহ্‌র নৈকট্য অর্জনের নির্দেশ দেয়া হয়েছে। 2

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।