Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

লামকলণ সূরার প্রথম শব্দটি দ্বারাই' তার নামকরণ করা হয়েছে। লাব্িলেন্স সম্মক্সকাত্প কিছু কিছু মতপার্থক্য থাকা সত্ত্বেও অধিকাংশ মুফাস্সিরের মতে এ সূরা মক্কায় অবতীর্ণ প্রাথমিককালের সূরাগুলোর অন্যতম । 'হাযাল বালাদিল আমীন' (এ নিরাপদ শহরটি) কথাটি দ্বারাই প্রমাণিত হয় যে, সূরাটি মক্কায় অবতীর্ণ । মদীনায় অবতীর্ণ হলে মক্কা সম্পর্কে “এ শহরটি” বলা হতো না। তাছাড়া সূরার বিষয়বন্তুও মাৰী সুরাসমূহের বিষয়বস্তুর সাথেই সামঞ্জস্যশীল। ল্পোচ্য বিজক্স তিনটি প্রধান ধর্ম ইহুদী, খৃষ্টান ও মুসলমানদের ধর্ম-কর্মের উৎপত্তি ও বিকাশস্থল তিনটি শহরের এবং সিনাই পর্বতের কসম করে আল্লাহ তাআলা ভাল কাজের সুফল ও মন্দ কাজের কুফল সম্পর্কে এ সূরায় আলোচনা করেছেন। “তীন", “যায়তুন' ও “বালাদিল আমীন'-এ তিনটি শহর হলো নবী-রাসূলদের আবির্ভাব ও বিকাশের স্থান। আর সিনাই পর্বতে মূসা (আ) আল্লাহর ওহী লাভ করেছিলেন এবং আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন। আল্লাহ তাআলা শহর তিনটি ও সিনাই পর্বতের কসম করে বলছেন যে, তিনি মানুষকে অতি উত্তম আকার-আকৃতি বিশিষ্ট ও সুঠাম করে সৃষ্টি করেছেন। নবুওয়াতের মত অতি উচ্চ পদমর্যাদায় মানুষকেই অভিষিক্ত করেছেন। অতপর বলা হয়েছে যে, এ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষই মন্দ কাজে নিজেকে জড়িয়ে নৈতিক অধঃপতনের এত নিন্নস্তরে পৌছে যায় যে, এতো নিশ্নস্তরে অন্য কোনো সৃষ্টি পৌছতে পারে না। তবে যারা ঈমান ও নেক আমলের পথ অবলম্বন করে, তারাই একমাত্র এ অধঃপতন থেকে রক্ষা পেয়ে নিজেদের উচ্চমর্যাদা রক্ষা করতে পারে । মানুষের সমাজে এ দু" ধরনের বাস্তব অবস্থা দেখতে পাওয়া যায়। উপরোক্ত বাস্তব অবস্থার ভিত্তিতে বলা হয়েছে যে, যেহেতু মানুষের মধ্যে পরস্পর বিরোধী এ দু” স্বভাবের মানুষ রয়েছে, তখন মানুষের কর্মফলকে. কিভাবে অস্বীকার করা যেতে পারে ? অধপতনের নিন্ন স্তরে পতিত লোকদের কাজের কোনো শাস্তি এবং |

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।