শব্দে শব্দে আল কুরআন সূরা আদ ছোহা পি নিলপি তত ত১৯ ২২০২০ পপর অন্য অনেক সূরার মত এ সূরারও প্রথম শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। লাবিন্েন্স সমক্সকাত্প আলোচ্য বিষয় থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ (স)-এর মাক্বী জীবনের প্রথম দিকে এ সূরা নাধিল হয়েছে। রাসূলুল্লাহ (স)-এর প্রতি ক্রমাগত ওহী আসতে থাকলে তার স্বায়ু তা | সহ্য করতে সক্ষম হতো না ; তাই আল্লাহ তাআলা ওহী নাযিলের ধারাবাহিকতায় কিছুটা বিরতী দেয়ার মাধ্যমে তাকে আরাম ও প্রশান্তি দেয়ার উদ্দেশ্যে কয়েক দিন ওহী নাধিল বন্ধ রাখলেন; কিন্তু রাসূলুল্লাহ (স) অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন। তার মনে আশংকা সৃষ্টি হলো যে, আল্লাহ বুঝি তার কোনো কাজে অসস্ভুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছেন। এজন্য তাকে সান্ত্বনা দেয়ার উদ্দেশ্যে এ সূরা নাধিল হয়েছে। নবুওয়াতের প্রথম দিকে এ অবস্থার উদ্তব হয়েছিল। আলোচ্য বিষক্স ওহী নাধিলের ধারবাহিকতায় মাঝখানে কয়েক দিনের বিরতীর কারণে রাসূলুল্লাহ (স)-এর মনে যে পেরেশানী সৃষ্টি হয়েছিল, সে জন্য তাকে সান্ত্বনা দেয়াই এ সূরার মূল আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা তীকে সান্ত্বনা দিয়ে এরশাদ করেছেন যে, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি তিনি অসস্তৃষ্টও নন। দীনের দাওয়াতের প্রথম পর্যায়ে আপনি যেসব সংকটের মুখোমুখি হচ্ছেন, ক্রমান্বয়ে পরবর্তীতে আপনি অবশ্যই উন্নত অবস্থায় পৌছবেন। কিছু দিনের মধ্যেই আল্লাহ আপনাকে এমন ফলাফল দেখাবেন যাতে আপনি খুশী হয়ে যাবেন। তারপর মহান আল্লাহ তীর প্রিয় বন্ধু মুহাম্মাদ (স)-কে বলেন, আপনি পেরেশান হবেন না, আপনার প্রতি অসন্তুষ্ট হওয়া বা আপনাকে পরিত্যাগ করার মত কোনো কাজই আপনি করেননি । আপনার জন্মের দিন থেকেই তো আপনার প্রতি আমার রহমতের বারি বর্ধিত হয়ে আসছে, আপনি তো ইয়াতীম ছিলেন, আমিই তো আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। আপনি তো পথ খুঁজে পাচ্ছিলেন না, পথের সন্ধান তো আমিই আপনাকে দিয়েছি। আপনি তো নিঃস্ব ছিলেন, আপনাকে আমি সম্পদশালী করেছি। অতএব, আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না ; সাহায্যপ্রার্থীদের প্রতি রূঢ় ব্যবহার করবেন না। আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন। ৃ শ.শ. কু. ১৪/২০-- আমপারা
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।