হের লামকললন “লাইল' অর্থ রাত। সূরার প্রথম আয়াতের প্রথম শব্দটিকেই এ সূরার নাম হিসেবে গহণ করা হয়েছে। লাবিব্পেন্স সমক্সকাক্ সূরা আশ শামস্ ও অত্র সূরার বিষয়বস্তুর মিল রয়েছে। তাই বলা যায় উভয় সূরার নাধিলের সময়কালও একই । উভয় সূরাই রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াতের প্রাথমিক যুগে মন্ধায় নাধিল হয়েছে। আনলো বিষ্বক্স পূর্ববর্তী সূরার মত- মানব জীবনের দুটি ভিন্ন ভিন্ন পথের পার্থক্য এবং উক্ত পথ দুটিতে চলার পরিণাম ফলের ভিন্নতা বর্ণনা করাই এ সূরারও মূল আলোচ্য বিষয় । আলোচ্য বিষয়ের আলোকে সূরাটিকে দু'ভাগে ভাগ করা যায়। প্রথম থেকে একাদশ আয়াত পর্যস্ত একটি ভাগ ; আর দ্বাদশ আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত অপর ভাগ । প্রথম ভাগে বলা হয়েছে যে, মানুষের সার্বিক প্রচেষ্টা ও কর্ম-তৎপরতা নৈতিক দৃষ্টিকোণ থেকে এমনই পরস্পর বিরোধী যেমন রাত ও দিন এবং নারী ও পুরুষের একটি অপরটির বিরোধী । অতপর মানুষের বিশাল প্রচেষ্টা ও কর্মতৎপরতা থেকে পরস্পর বিরোধী তিনটি করে বৈশিষ্ট্য উদাহরণ স্বরূপ পেশ করা হয়েছে। যেমন-(ক) দান-সদকা, খে) আল্লাহ ভীতি ও তাকওয়া অবলম্বন এবং গে) সংবৃত্তিকে কল্যাণকর বলে মেনে নেয়া। এর বিপরীতে রয়েছে কে) কৃপণতা, (খ) আল্লাহর অসন্তোষ সম্পর্কে বেপরওয়া হওয়া এবং (গ) ভাল কথা ও কাজকে মিথ্যা গণ্য করে অমান্য করা। উপরোক্ত প্রথম তিনটি নৈতিক গুণের বিপরীতে রয়েছে পরবতীতে উল্লেখিত তিনটি নৈতিক গুণ। প্রথমোক্ত গুণগুলোর সম্পূর্ণ বিপরীত যেমন শেষোক্ত গুণগুলো তেমনি এগুলোর ফলাফলও বিপরীত হতে বাধ্য । প্রথমোক্ত বৈশিষ্ট্য অর্জনকারীদের জন্য আল্লাহ ভাল পথে চলাকে সহজ করে দেন ; অপরদিকে শোযোক্ত বৈশিষ্ট্য অর্জনকারীদের জন্য বাকা পথে চলাকে তিনি সহজ করে দেন। অর্থাৎ কৃপণতা, আল্লাহর অসন্তোষের ব্যাপারে বেপরওয়া এবং ভাল কথা ও কাজকে মিথ্যা গণ্য করার কারণে তাদের জন্য ভাল কাজকরা কঠিন হয়ে যাবে ।তাদের আখেরাতের জীবন ধ্বংস হয়ে যাবে ; আর তখন তাদের ধন-সম্পদের প্রাচুর্য কোনো কাজেই আসবে না। দ্বিতীয় ভাগেও অনুরূপ তিনটি মৌলিক তত্ব পেশ করা হয়েছে। এক, আল্লাহ মানুষকে । দুনিয়ার এ পরীক্ষাক্ষেত্রে সঠিক পথ বুঝিয়ে দেয়ার দায়িত্ নিজেই গ্রহণ করেছেন। দুই, | 5] আমপারা
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।