... প্রথম আয়াতের 'আল- বালাদ' শব্দটিকে এ সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। 'বালাদ' শব্দের অর্থ শহর। এর ছারা রাসূলুল্লাহ (স)-এর জন্মস্থান পবিত্র “মক্কা' শহর বুঝানো হয়েছে। নলাযিন্সেক্স সম্ক্সকাজ্স সূরার বিষয়বস্তুর আলোকে জানা যায যে, এ সূরা কুরআন নাধিলের প্রথম দিকের সূরাসমূহের অন্তর্ভুক্ত । মক্কার কাফেররা যখন রাসুলুল্লাহ (স)-এর বিরোধিতায় অশোভন আচরণ, ঠাট্টা-বিদ্রপ, জান্নাত-জাহান্নামের ব্যাপার সম্পর্কে বিভিন্ন ধরনের কটাক্ষ এবং আসমানী গযবকে মিথ্যা মনে করে তা নিয়ে আসার জন্য রাসূলকে বলার মত ধৃষ্ঠতাপূর্ণ কথা বলতে লাগল, তখনই তাদের কথার জবাবে এ সূরা নাধিল হয়েছে। আন্পোচত বিষক্স এ সূরায্ম যেসব বিষয় আলোচিত হয়েছে তনুধ্যে প্রধান প্রধান বিষয় হচ্ছে___সূরার দ্বিতীয় আয়াতে রাসূলুল্লাহ (স)-কে মক্কা বিজয়ের সুস্পষ্ট ভবিষদ্বাণী প্রদান করা হয়েছে। সূরার প্রথমাংশে সৎকর্মের আলোচনা করা হয়েছে। দুনিয়াতে মানুষের অবস্থান ও মর্যাদা এবং মানুষের জন্য দুনিয়ার অবস্থান ও মর্যাদা সম্পর্কে এ সূরাতে আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহ মানুষকে তার সৌভাগ্য ও দুর্ভাগ্য উভয় দিকের পথই সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন । সৌভাগ্যের পথে চলে সে শুভ-পরিণাতি লাভ করতে পারে, অথবা দুর্ভাগ্যের পথে চলে সে অশুভ পরিণতির ঝুঁকি নিতে পারে । এটা নির্ভর করবে তার কার্য-প্রচেষ্টা ও পরিশ্রমের উপর । সূরা আন নাজম ৩৯ আয়াতে বলা হয়েছে £ ১ ৮৮: 0521 ০১এ ০১ অর্থাৎ “মানুষের জন্য প্রচেষ্টার অতিরিক্ত কিছুই নেই।' অতপর মানুষের উপর উচ্চতর কোনো তন্বাবধায়ক নেই বলে তাদের যে ভুল ধারণা রয়েছে তার প্রতিবাদ করা হয়েছে। মানুষ যে তার ধন-সম্পদ ও ব্যয়-ব্যবহারের আধিক্যের অহংকার করে সে সম্পর্কে আল্লাহর নিকট তার জবাবদিহির সম্মুখীন হওয়ার কথা বলা হয়েছে। অতপর বলা হয়েছে যে, মানুষের সামনে ভাল-মন্দ দুটো পথই খুলে দেয়া হয়েছে, সে ইচ্ছা করলে ভাল পথেই চলতে পারে । তবে এতে রয়েছে কষ্ট । আবার সে চাইলে মন্দ পথেও চলতে পারে, এ পথে চলার জন্য তাকে তেমন কষ্ট করতে হবে না, শুধুমাত্র একটু গা এলিয়ে দিলেই নিন্নমুখী এ পথের সর্বনিম্ন স্তরে গিয়ে পৌছা যাবে।
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।