Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 14
/ ২৫৯
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল ফাজ্র ++ যেতো নারোরারে ৃ্‌ ৭. ক গোত্রের ক সৃষ্টি করা হয়নি যাদের | মতো (শক্তিশালী) কোনো দেশে ।৪ 99:2-ইরাম গোত্রের ; ০ঠ-অধিকারী ; ১৮-)-সুউচ্চ স্তন্তের। €).-0-যাদের ; 7. ০-সৃষ্টিকরা হয়নি। ৮ -(৬+)-তাদের মতো ; ১5৩) ০০৫৯৪ ১১)-দেশসমূহে । “ফজর' বলা হয় সেই সময়কে যখন রাতের অন্ধকার ভেদ করে দিনের প্রথম আলোক পূর্বাকাশে সাদা রেখার মতো প্রকাশিত হয়। “দশ রাত' দ্বারা মাসের তিরিশ রাতের প্রতি দশটি রাত বুঝানো হয়েছে। 'জোড়-বিজোড়' দ্বারা বিশ্ব-জাহানের প্রতিটি জিনিস, অথবা দিন-রাতের পরিবর্তন বুঝানো হয়েছে। কারণ, বিশ্বজাহানের প্রত্যেকটি জিনিস হয়ত “জোড়' না হয় “বিজোড়'। আর দিন-রাতের পরিবর্তনও বুঝানো হতে পারে, কারণ, মাসের তারিখ এক থেকে দুই, আবার দুই থেকে তিন এভাবে বিজোড় থেকে জোড়, আবার জোড় থেকে বিজোড়ে পরিবর্তিত হয়ে চলছে । আর রাতের বিদায়ী মুহুর্তের কসম থেকে একথা বুঝানো উদ্দেশ্য হতে পারে যে, সূর্য ডুবে যাওয়ার পর দুনিয়ার বুকে যে অন্ধকার ছেয়েছিল, তার অবসানে ভোরের আলো প্রকাশ হতে যাচ্ছে। এখানে যে চারটি জিনিসের “কসম' করা হয়েছে, তা দিন-রাত্রির আবর্তনের সাথে সম্পর্কিত। এর দ্বারা এটাই বুঝা যায় যে, বিশ্ব-চরাচরে ছড়িয়ে থাকা আল্লাহর অসংখ্য কুদরতের নিদর্শন বাদ দিয়ে মানুষ যদি তার সামনে নিত্য ঘটমান দিবা-রাত্রির আবর্তন সম্পর্কেই চিন্তা করে, তাহলে সে অবশ্যই সর্বশক্তিমান এক আল্লাহর সুশ্ংখল ব্যবস্থাপনার প্রমাণ পেয়ে যাবে । আর যে আল্লাহর বিশ্বব্যবস্থাপনা এমন, তিনি .অবশ্যই আখেরাতে মানুষকে তার কাজের শাস্তি ও পুরস্কার দিতে সক্ষম । উল্লিখিত আয়াত কয়টির বিভিন্ন ব্যাখ্যা মুফাস্সিরীনে কিরাম নিজস্ব মতামত অনুযায়ী পেশ করেছেন। এগুলোর প্রকৃত তাৎপর্য আল্লাহ তাআলাই অধিক জানেন। ২. এখানে অতীত ইতিহাস থেকে বিখ্যাত কয়েকটি জাতির পরিণাম উল্লেখ করে প্রমাণ করা হয়েছে যে, বিশ্ব ব্যবস্থাপনা যে নিয়মে পরিচালিত হচ্ছে সেই প্রাকৃতিক নিয়মের পেছনে একটি নৈতিক নিয়মও এখানে সক্রিয় রয়েছে । আর কাজের প্রতিফল তথা সৎকাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তি সেই নৈতিক নিয়মেরই অনিবার্য দাবী । অতীত ইতিহাসে তার অনেক প্রমাণ-ই রয়েছে যে, যারা সেই নৈতিক প্রতিক্রিয়াকে অস্বীকার করে জীবন পরিচালনা করেছে, তারা দুনিয়াতে নিজেরাও বিপর্যস্ত হয়েছে এবং বিপর্যয় সৃষ্টিকারীরূপে চিহ্নিত হয়েছে। আর পরকালীন প্রতিফল তো তাদের জন্য অপেক্ষমান রয়েছে। পক্ষান্তরে যাদের কৃতকর্মের প্রতিক্রিয়া দুনিয়াতে প্রতিফলিত হয়নি, যুক্তি-বুদ্ধির দাবী অনুযায়ী আখেরাতে তা অবশ্যই সংঘটিতব্য । সুতরাং আখেরাতকে [|.সামনে রেখেই জীবন পরিচালনা করা বুদ্ধিমানের কাজ । ৰ

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।