পবা ০২০১১৯ ২১৩০ লামকলশণ সূরার প্রথম শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাবিনেেন্স সমক্সকাজস ৬ মক্কাবাসীরা যখন মুসলমানদের উপর যুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল তখন তাদের আদ, সামূদ ও ফেরাউনের পরিণতির উদাহরণ পেশ করে সতর্ক করা হয়েছে । সালেলুমু্প এক সময় আরববাসীরা বলেছিল যে, আল্লাহ তাআলা যদি মানুষকে ভাল কাজের পুরক্কার ও মন্দ কাজের শান্তি দিতেন তবে দুনিয়াতেই তো তাৎক্ষণিকভাবে তা দিয়ে দিতেন। দুনিয়াতে যখন তা দিচ্ছেন না, তখন আখেরাত তথা মৃত্যুর পরেও দেবেন না। পুনরুজ্জীবন, হাশর-নশর, জান্নাত-জাহান্নাম একটি ভিত্তিহীন কথা ছাড়া কিছুই নয়। আরববাসী কাফেরদের এসব কথার জবাবে সূরা আল ফাজ্র নাযিল হয়। আলোচ্য বিষক্স এ সুরার প্রধান আলোচ্য বিষয় হলো মু'মিন ও কাফের উভয় দলের কর্মের বিবরণ পেশ করা । এ পর্যায়ে পরকালের শাস্তি ও পুরস্কার সম্পর্কে আলোচনা করাও এর আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। কারণ, মক্কার লোকেরা পরকালে অবিশ্বাসী ছিল। সূরার প্রথমে ভূমিকারূপে কতিপয় জাতির নাম উল্লেখপূর্বক তাদের পাপের শাস্তির আলোচনা. করা হয়েছে। সূচনাতে ফাজ্র, দশ রাত্র, জোড়-বিজোড় ও চলমান রাতের শপথ করা হয়েছে। অতপর মানব-ইতিহাসের খ্যাতনামা জাতি আদ, সামূদ ও ফেরাউনের মর্মান্তিক পরিণতি সম্পর্কে অবহিত করে বুঝানো হয়েছে যে, পৃথিবীতে সীমালংঘন ও বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি এমনই হয়ে থাকে । এর দ্বারা এটাও প্রমাণিত হয় যে, বিশ্বের ব্যাবস্থাপনা এক মহাজ্ঞানী ও কুশলী সত্তার পরিচালনায়ই সামনে অগ্রসর হচ্ছে। এরপর জাহেলী সমাজের দুটি দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমত, তারা বস্তুবাদী মানসিকতার কারণে ভাল-মন্দ নির্বিশেষে ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তিকেই সম্মান-অসম্মানের মানদণ্ড স্থির করে নিয়েছে। অথচ ধনাঢ্যতা ও দারিদ্রতা উভয় ॥ অবস্থাতেই আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। এ ব্যাপারে তাদের অজ্ঞতা-অস্বীকৃতি সম্পর্কে ॥
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।