নোভা কা'বা যিয়ারতের সুযোগও সন্ধি-চুক্তির ফলেই সম্ভব হয়েছে। সুতরাং হুদায়বিয়ার সন্ধিচুক্তি আল্লাহর নবী ও মুসলমানদের জন্য একটি সুস্পষ্ট মহান বিজয় । অতপর বলা হয়েছে যে, আল্লাহ তার রাসূলকে হিদায়াত ও সত্য জীবনব্যবস্থা সহকারে পাঠিয়েছেন, যাতে করে তিনি অন্য সকল জীবনব্যবস্থার ওপর আল্লাহর দেয়া সত্য জীবনব্যবস্থাকে বিজয়ী ও সুপ্রতিষ্ঠিত করে দেন। রাসূল পাঠানোর উদ্দেশ্য যে এটাই সেই জন্য আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। স্বয়ং আল্লাহ যার সাক্ষী তার জন্য অন্য কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই। অবশেষে রাসূলের অনুসারী মু'মিনদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলা হয়েছে যে, মু'মিনরা কুফরী শক্তির বিরুদ্ধে হবে আপোষহীন, কিন্তু নিজেদের মধ্যে পরম্পরের প্রতি তারা হবে অত্যন্ত দয়ার্্র হৃদয়। তারা হবে নামায আদায়কারী এবং আল্লাহর হুকুম পালনে এবং তার সন্তুষ্টি কামনায় সদা তৎপর । তাদের চেহারায় তথা তাদের সকল কাজ-কর্মে আল্লাহর আনুগত্যের চিহ্ন বর্তমান থাকবে । অর্থাৎ তাদের প্রকাশ্য কাজ-কর্মেও আল্লাহর আনুগত্যহীনতার কোনো চিহ্ন থাকবে না । মুমিনদের এ বৈশিষ্ট্য তাওরাতেও বর্ণিত হয়েছে। ইন্জিলে মু'মিনদেরকে একটি শস্যক্ষেত ও তার ক্রমবর্ধমান পরিপুষ্টি লাভ ও স্বীয় কাণ্ডের ওপর মজবুত হয়ে দীড়ানোর সাথে তুলনা করা হয়েছে। যা দেখে কৃষক অত্যন্ত খুশী হয় ; কিন্তু তার বিদ্রোহী শক্তির মনে কষ্ট | হয়। উল্লেখিত বৈশিষ্ট্যের মুমিনদের জন্য উপসংহারে ঘোষিত হয়েছে মহামূল্যবান | ক্ষমা এবং আশাতিরিক্ত পুরস্কারের প্রতিশ্রুতি । 3 পারা ৪ ২৬
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।