Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

্তিঙ্গের পরিণাম অত্যন্ত ভয়াবহ । আর যারা এ শপথকে যথাযথভাবে পূর্ণতৃ দেবেন | তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। দ্বিতীয় রুকৃ'তে ঈমানের দাবীদার সেসব বদ্ছু আরবদের কথা আলোচনা করে তাদের অসুস্থ মানসিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এ পর্যায়ে তাদের অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। অতপর সুবিধাবাদী গোষ্ঠীর মনোভাব ও তাদের পরিণাম সম্পর্কে আলোচনা করে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এসব লোক গনীমত তথা স্বার্থ লাভের সম্ভাবনা দেখলে এগিয়ে আসে এবং বিপদের আশংকায় পিছু হটে। এ জাতীয় লোকদেরকে | কোনো অভিযানে সাথে না রাখার জন্যও আল্লাহ তার রাসূলকে নির্দেশনা করেছেন। কারণ এসব লোকের মুখের কথা ও মনের কথা এক নয়। এদের মৌখিক ঈমান যে গ্রহণযোগ্য নয় সে কথাও সূরায় উল্লেখিত হয়েছে। বলা হয়েছে যে, এদের পরিচয় তখনই সুস্পষ্ট হয়ে উঠবে, যখন এদেরকে কোনো কঠিন মুকাবিলার কথা বলা হবে। | আখেরাতে এদের পরিণামও কাফিরদের মতো হবে বলেও রায় ঘোষিত হয়েছে। অতপর অন্ধ, বিকলাঙ্গ ও রোগাক্রান্তদের জন্য জিহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকার অনুমতি দান করা হয়েছে। তৃতীয় রুকু'তে বাইয়াতে রিদওয়ান সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহ তাআলা যু'মিনদের মনের অবস্থা জানতেন, তারা আপনার হাতে হাত দিয়ে যে শপথ নিয়েছে, তার জন্য আন্মাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাদের পুরস্কার হিসেবে তাদেরকে বিজয় দান করেছেন এবং তাদের অন্তরে প্রশান্তি দান করেছেন। তিনি তাদেরকে অঢেল গনীমত লাভের প্রতিশ্রুতি দান করেছেন যা তারা অচিরেই লাভ করবে। তিনি-তাদের ওপর শক্রর উত্তোলিত হাতকে নামিয়ে দিয়ে | সহজে সঠিক পথ লাভের সুযোগ করে দিয়েছেন। অতপর সন্ধির সুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে এরং এ মুহুর্তে কাফিরদের সাথে মুকাবিলা হলে, তার মন্দ ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে যে, এ সন্ধির মাধ্যমে মুসলমানদের সুস্পষ্ট বিজয় অর্জিত হয়েছে। কাফিরদের ওপর মুসলমানদের আধিপত্য এ সন্ধির মাধ্যমেই অর্জিত হয়েছে। এরপর বলা হয়েছে যে, যেসব কাফির মুশরিক মুসলমানদেরকে মসজিদে হারামে প্রবেশে বাধা দিয়েছে, আল্লাহ চাইলে তোমাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিতে পরতেন, কিন্তু মক্কায় এমন কিছু মু'মিন বান্দা রয়েছে, যাদেরকে মু'মিন হিসেবে তোমরা জান না ; তোমরা নিজেদের অজান্তেই কাফিরদেরকে তাদের সহই পিষে ফেলতে । এ কারণেও আল্লাহ তোমাদেরকে মুকাবিলা থেকে বিরত রেখেছেন এবং এটা সন্ধির মাধ্যমেই সম্ভব হয়েছে। চতুর্থ রুকৃ*তে বলা হয়েছে যে, নবী-রাসূলগণ যে স্বপ্ন দেখেন, তা সত্য স্বপ্ন এবং তা | ওহীর একটি প্রকার। সুতরাং রাসূলুল্লাহ সা.-এর কা'বা ঘর যিয়ারত তথা উমরা করার ॥ ছল,

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।