Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম আয়াতেই “ফাত্হান' শব্দটি রয়েছে ; তা থেকেই সূরার নাম গৃহীত হয়েছে। “ফাত্হান' অর্থ বিজয়। এ সূরায় মুসলমানদের সেই মহান বিজয় সম্পর্কে | “ফাত্হান মুবীনা” বা “সুস্পষ্ট বিজয়" বলে আখ্যায়িত করেছেন। এ দিক থেকে সূরার “আল ফাত্হ' নামটি সূরাতে আলোচিত বিষয়ের শিরোনামও বটে। | লাবিন্পেন্ন সমক্সকাজ্প | সাহাবায়ে কিরাম, তাবেয়ী এবং তাফসীর বিশারদদের অধিকাংশের মতে ৬ষ্ঠ হিজরীর | | যুলকা'দ মাসে মক্কার কাফিরদের “সুলহে হুদায়বিয়া' তথা হুদায়বিয়ার সন্ধিচুক্তি সম্পাদনের পর মদীনায় ফিরে যাওয়ার পথে সূরা আল ফাত্হ নাযিল হয়েছে। ূ আলোচ্য বিষ্বক্স র এ সূরার মূল আলোচ্য বিষয় হুদায়বিয়ার সন্ধি। সূরার শুরুতে আল্লাহ তা'আলা এ | চুক্তিকে মুসলমানদের এক সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। অতপর এ | চুক্তি সম্পাদনের কারণে মুসলমানদের অন্তরে যে সাময়িক মনোকষ্টের উদ্ভব হয়েছিলো | | তা দূর করার জন্য মুসলমানদেরকে সান্ত্বনা দান করেছেন। বলা হয়েছে যে, বাহ্যিক দৃষ্টিতে এ সন্ধি যদিও মুসলমানদের জন্য অপমানজনক মনে হচ্ছে, কিন্তু এ সঙ্গির | পরিণাম ফল অত্যন্ত শুভ, যা তারা সময়ের পরিবর্তনে বুঝতে সক্ষম হয়েছে। এরপর | উল্লেখ করা হয়েছে যে, এ সন্ধির মাধ্যমেই একটি চরম উত্তেজনাকর পরিস্থিতিতে মুসলমানদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে দিয়েছেন। অতপর আলোচনা করা হয়েছে যে, এ সদ্ধির ফলে পরবর্তী সময়ে মুসলমানরা কল্যাণ লাভে সমর্থ হয়ে এবং আল্লাহর রাসূলের কৃত এ সন্ধির প্রতি নিঃশর্ত | আনুগত্যের কারণে পরকালীন জীবনে শুভ পরিণামের অধিকারী হবে। এ সন্ধির ফলে কাফির-মুশরিক ও মুনাফিকদের দুনিয়া ও আখেরাতের অকল্যাণ | সম্পর্কেও এ সূরায় আলোচনা করা হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে এ চুক্তি কাফির- মুশরিকদের পক্ষে কল্যাণকর মনে হলেও মূলতঃ এর দ্বারা তাদের পরাজয় হয়েছে, যা তারা সময়ের পরিক্রমায় বুঝতে পেরেছে, যার কারণে তারাই এ চুক্তি প্রথমে ভঙ্গ করেছে। এ পর্যায়ে কাফির-মুশরিকদের পরকালীন জীবনে নির্ধারিত কঠিন শাস্তির | কথাও এ সূরায় আলোচনা করা হয়েছে। এরপর বলা হয়েছে যে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমানরা যে শপথ | ।গ্ুহণ করেছে, তা আল্লাহর হাতে হাত রেখে শপথ করার শামিল। সুতরাং এ শপথ পারা ঃ ২৬

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।