Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

[টি ৯. অর্থাৎ বাতিলের সাথে যুদ্ধ-সংগ্রামের মাধ্যমে মুমিনদের ঈমানের অবস্থা সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা এবং তাদের মধ্যে যে যতটুকু মর্যাদা পাওয়ার যোগ্য তাকে ততটুকু মর্যাদা পুরোপুরি দেয়াই আল্লাহর উদ্দেশ্য । তা না হয়ে যদি বাতিলকে ধ্বংস করাই আল্লাহর একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে তার সৃষ্ট একটি ভূমিকম্প বা ঝড়- তুফান বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে এক নিমেষেই তা করে দিতে পারতেন। ১০. অর্থাৎ আল্লাহর পথে যারা শাহাদাত লাভ করে তাদের ব্যক্তিগত সব কাজ-কর্ম ধ্বংস হয়ে গেছে বলে মনে করার কোনো কারণ নেই। শহীদদের ত্যাগ ও কুরবানী দ্বারা তাদের পরে যারা দুনিয়াতে জীবিত থাকলো তাদের কল্যাণ হওয়ার সাথে সাথে শহীদদের নিজেদের জন্যও শাহাদাত কল্যাণজনক | শহীদদের কিছু গুনাহ থাকলেও তাদের গুনাহর কারণে তাদের কোনো সৎকর্মই বিনষ্ট হয় না ; বরং তাদের সৎকর্ম তাদের গুনাহর কাফফারা হয়ে যায়। ১১. আলোচ্য ৫ ও ৬ আয়াতে আল্লাহ শহীদদের তিনটি মর্যাদার কথা উল্লেখ করেছেন__-(১) আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবেন । এর অর্থ অবশ্যই এবং শীঘ্রই তাদেরকে জান্নাতের দিকে পথ দেখাবেন। (২) তাদের অবস্থা শুধরে দেবেন। এর অর্থ | পার্থিব জীবনে শহীদদের জীবনে যেসব কলুষ-কালিমা-লিপ্ত- হয়েছিলো তা দূর করে দিয়ে তাদেরকে উপহার হিসেবে জান্নাতী পোশাকে সঙ্জিত করে দেবেন। (৩) দুনিয়াতে কুরআন ও রাসূলুল্লাহ স.-এর মাধ্যমে যে জান্নাতের সুসংবাদ তাদেরকে দেয়া হয়েছিলো এবং জান্নাতের সুখময় চিত্র তাদের সামনে তুলে ধরা হয়েছিলো, সেখানে হুবছ সেই জান্নাতের অধিকারী তীরা হবে, বিন্দুমাত্র পার্থক্য তারা পাবে না। ১২. “আল্লাহকে সাহায্য করা'র আল্লাহর দীনকে অন্য সকল দীনের ওপর বিজয়ী করার কাজে সাহায্য করা। আল্লাহ তাআলা মানুষকে কুফর বা ঈমান কোনো একটি গ্রহণ করার জন্য বাধ্য করেননি । বরং মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা চান যে, মানুষ স্বতন্ফুর্তভাবে কুফরী বা বিদ্রোহ ত্যাগ করে ঈমান ও আনুগত্যের পথ গ্রহণ করুক। আল্লাহ তা'আলা বিশ্বাস ও কর্মের মাধ্যমে মানুষের নিকট থেকে এ স্বীকৃতি আদায় করতে চান যে, কুফরী, নাফরমানী ও বিদ্রোহ করার স্বাধীনতা থাকা সত্ত্বেও মানুষ তার স্রষ্টার দাসত্ব আনুগত্যকেই সত্য, সফলতা. ও | মুক্তির একমাত্র পথ হিসেবে গ্রহণ করুক। আল্লাহ তাআলা এজন্য নবী-রাসূলদের মাধ্যমে প্রচার, উপদেশ-নসীহতের দ্বারা মানুষকে সত্য-সঠিক পথে নিয়ে আসার | ব্যবস্থা করেছেন। আর এ কাজে যারা আল্লাহর সাহায্য করবে, তারাই “আল্লাহর সাহায্যকারী" হিসেবে গণ্য হবে। আল্লাহর কাছে মানুষের এটাই সর্বোচ্চ মর্ষাদা। নামায-রোযা অন্যান্য আনুষ্ঠানিক ইবাদতের দ্বারা মানুষ আল্লাহর বান্দাহ বা গোলাম হিসেবে মর্যাদা পায় ; আল্লাহর দীনের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার কাজে সংগ্রামী মানুষেরা আল্লাহর সাহায্যকারী এবং সহযোগীর মর্যাদায় অভিষিক্ত হয়। দুনিয়াতে | রূহানী তথা আধ্যাত্মিক উন্নতি লাভের এবং আল্লাহর দরবারে উচ্চতম মর্যাদা লাতের পারা ৪ ২৬

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।