পীচ ঃ যুদ্ধবন্দীদের খাদ্য, পোশাক পরিচ্ছদ ও চিকিৎসার দায়িতু ইসলামী রাষ্ট্রের সরকারের- যতক্ষণ তারা সরকারের হাতে থাকবে । তাদেরকে অভুক্ত রাখা, পোশাক পরিচ্ছদ না দেয়া অথবা শারীরিকভাবে শাস্তি দেয়া ইসলামী শরীয়তে বৈধ নয়। ছয় £ যুদ্ধবন্দীদেরকে স্থায়ীভাবে বন্দী করে শ্রম আদায় ক্রার বিধান ইসলামী শরীয়তে নেই। বন্দী বিনিময় বা মুক্তিপণ আদায়ের ব্যবস্থা না হলে তাদেরকে দাস হিসেবে ব্যক্তি মালিকানায় দিয়ে দিতে হবে এবং তাদের সাথে সদাচার করার জন্য মালিকদেরকে নির্দেশ দিতে হবে। কোনো বন্দী ইসলাম গ্রহণ করলেও দাসত্ থেকে | মুক্তি পাবে না। তবে বন্দী হওয়ার আগে ইসলাম গ্রহণ করে থাকলে এবং কোনো কারণে শক্রদলের অন্তর্ভুক্ত হয়ে থাকলে দাসত্ব থেকে মুক্তি পাবে এবং তাকে স্বাধীন করে দেয়া হবে। সাত £ কোনো বন্দী ইসলামী রাষ্ট্রের যিশ্বী নাগরিক হিসেবে জিযিয়া প্রদান করে বসবাস করতে চাইলে তাকে সে সুযোগ দেয়া যাবে । ইসলামী রাষ্ট্রে মুসলমান যেমন |. স্বাধীনতা ভোগ করে, সে-ও তন্্রীপ স্বাধীনতা ভোগ করবে। এভাবে যেসব বন্দীকে দাস বানানো বৈধ, তাদের ওপর জিযিয়া আরোপ করে যিশ্বী নাগরিক বানানো-ও বৈধ । আট ঃ ইসলামী রাষ্ট্রের প্রধান যদি মনে করেন যে, কোনো বন্দীকে ছেড়ে দিলে সে চিরতরে ইসলামী রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সে শক্রতার পরিবর্তে বন্ধৃত লাভে আগ্রহী থাকবে । এমনকি মু*মিনও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সে বন্দী | থেকে কোনো মুক্তিপণ না নিয়েও ছেড়ে দিতে পারেন। তবে এটা তখন পর্যস্ত সরকার প্রধানের হাতে এ ক্ষমতা থাকবে, যতক্ষণ পর্যস্ত বন্দীদেরকে জনগণের মধ্যে দাস হিসেবে বন্টন করে দেয়া না হবে। আর যদি বন্দীরা বন্টিত হয়ে যায়, তখন তাদের মালিকদের সম্মতির ভিত্তিতে মুক্তিপণ ছাড়া বা বিনিময় মূল্য নিয়ে বন্দীদের ছেড়ে | দেয়া যেতে পারে। ৃ নয় ৪ মুক্তিপণ নিয়ে যুদ্ধবন্দীদের ছেড়ে দেয়ার উদাহরণ রাসূলুল্লাহ সা.-এর সময়ে বদর যুদ্ধ ছাড়া দেখা যায় না এবং সাহাবায়ে কেরামের যুগেও এর কোনো উদাহরণ পাওয়া যায় না, তাই ইসলামী আইনবিদদের মতে ব্যাপকভাবে এরূপ করা অপছন্দনীয় । যেহেতু কুরআন মাজীদে এর অনুমতি রয়েছে, তাই এটাকে ইসলামী শরীয়তে বৈধতা দান করা হয়েছে। প্রয়োজন দেখা দিলে মুসলিম শাসক অর্থের বিনিময়ে বন্দীদের ছেড়ে দিতে পারে। দশ ঃ বন্দীদের যোগ্যতা অনুসারে সেবা গ্রহণের বিনিময়েও মুক্তিদান করা যেতে |. পারে । বদর যুদ্ধের বন্দীদের মধ্যে যাদের মুক্তিপণ দেয়ার ক্ষমতা ছিলো না, তাদেরকে আনসারদের শিশুদের দশজন করে শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয়ার বিনিময়ে | মুক্তিদানের শর্ত রাসূলুল্লাহ সা. আরোপ করেছিলেন। পারা £ ২৬
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।