শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ ানুষের মধ্যে একটি দল আল্লাহর আয়াতকে অস্বীকারকারী, তারা বাতিলের অনুসারী ॥ আল্লাহ তা“আলা তাদের সমস্ত শ্রম-সাধনা নিম্ষল করে দেন। আর অপর দল আল্লাহর আয়াতকে মেনে নিয়ে ন্যায় ও সত্যের অনুসরণে জীবনযাপন করছে, আল্লাহ তাদের দোষ-ক্রটি ক্ষমা করে দিয়ে তাদের অবস্থাকে সংশোধন করে দেন। ৮. কুরআন মাজীদের সূরা বাকারার ১৯০ আয়াত, সূরা আনফালের ৬৭ থেকে ৬৯ আয়াত, সূরা হজ্জের ৩৯ আয়াত, সূরা মুহাম্মাদ-এর আলোচ্য ৪ আয়াত এবং এসব আয়াত থেকে রাসূলুল্লাহ সা. ও সাহাবায়ে কেরামের অনুসৃত বিধি-বিধান থেকে ফিকাহবিদগণ ব্যাপক গবেষণার ভিত্তিতে যুদ্ধবন্দী সংক্রান্ত যেসব হুকুম আহকাম রচনা করেছেন তা সংক্ষেপে নিম্নরূপ-_ এক £ শক্রদের সাথে যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর উচিত নয় যুদ্ধের মূল লক্ষ্য শত্রুর সামরিক ক্ষমতা পুরোপুরি নিষস্তীয় করে দেয়ার আগে শক্রসৈন্যকে বন্দী করতে লেগে যাওয়া । মুক্তিপণ বা ক্রীতদাস সংগ্রহের লোভে পড়ে যুদ্ধের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া কোনো ক্রমেই উচিত নয়। দুই $ যুদ্ধবন্দী হয়ে যারা মুসলিম বাহিনীর আয়ত্বাধীন হয়ে যাবে, তাদেরকে হত্যা করা যাবে না। তিন $ বিশেষ কোনো ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের শাসকের-_-কোনো বিশেষ বন্দীকে বা একাধিক বন্দীকে হত্যা করার ইখতিয়ার আছে। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ ইসলামী সরকারের ৷ যাকে ইচ্ছা তাকে হত্যা করার ইখতিয়ার কোনো সৈনিকেরই নেই। হত্যার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও ফিকাহবিদগণ তিনটি শর্ত আরোপ করেছেন__ (১) বন্দী যদি ইসলাম গ্রহণ করে,' তাকে হত্যা করা যাবে না। (২) বন্দী যতক্ষণ সরকারের আয়ত্ব থাকবে ততক্ষণ পর্যস্ত হত্যার সিদ্ধান্ত নেয়া যাবে, দাস হিসেবে বণ্টন বা বিক্রির মাধ্যমে অন্য কারো মালিকানাতুক্ত হয়ে গেলে তাকে হত্যা করা যাবে না। (৩) বন্দীকে হত্যা করার সিদ্ধান্ত গৃহীত হলে সহজভাবে তাকে হত্যা করতে হবে। কষ্ট দিয়ে হত্যা করা যাবে না। চার £ যুদ্ধবন্দীদের সম্পর্কে সাধারণ বিধান হলো, তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। অথবা যুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদের প্রতি দয়া প্রদর্শনের চারটি অবস্থা হলো-_-(১) বন্দী অবস্থায় তাদের সাথে সদাচরণ করতে হবে। (২) হত্যা বা চিরস্থায়ী বন্দী করে রাখার পরিবর্তে তাকে দাস বানিয়ে মুসলমানদের মধ্যে বন্টন করে দিতে হবে । (৩) জিযিয়া আরোপ করে তাকে যিশ্মী তথা নিরাপত্তাপ্রাপ্ত বানিয়ে নিতে হবে । (8) কোনো বিনিময় বা মুক্তিপণ ছাড়াই তাকে মুক্তিদান করতে হবে । মুক্তিপণ গ্রহণের তিনটি পর্যায় হলো-_-€১) অর্থের বিনিময়ে মুক্তি দেয়া । (২) কোনো বিশেষ সেবা গ্রহণ করে যুক্তি দেয়া । (৩) শক্রদের হাতে বন্দী কোনো মুসলমানের সাথে বিনিময় করা। পারা ৪২৬
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।