| তাই তারাই আল্লাহর সাহায্যে বিজয় লাভ করবে। আর কুফরী বাতিল শক্তির সাথে যেহেতু আল্লাহ নেই, সুতরাং তারা পরাজিত ও লাঞ্কিত হবে। অবশেষে মুসলমানদেরকে আল্লাহর পথে জানের সাথে আর্থিক কুরবানী দেয়ার আহ্বান জানানো হয়েছে । যদিও এ সময় মুসলমানদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক ছিলো । কিন্তু মুসলমানদের সামনে তাদের অস্তিত্বে প্রশ্ন ছিলো । আরবে ইসলাম ও মুসলমান টিকে থাকবে, না-কি চিরতরে নির্মূল হয়ে যাবে এ চূড়ান্ত সিদ্ধান্তকারী প্রশ্ন তাদের সামনে ছিলো। নিজেদেরকে ও নিজেদের দীন ও ঈমানকে কুফরী আগ্রাসী শক্তির হাত থেকে রক্ষা করা এবং আল্লাহর যমীনে আল্লাহর দীনকে বিজয়ী করার জন্য তাদের জানমাল সর্বস্ব ব্যয় করা ছিলো পরিস্থিতির দাবি। এ পর্যায়ে আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে কার্পণ্য করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে মুসলমানদেরকে উপদেশ দেয়া হয়েছে যে, তোমরা এ ব্যাপারে কার্পণ্য করলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা সকল প্রয়োজন থেকে মুক্ত। তোমাদের মধ্যে এ ব্যাপারে অনাগ্রহ দেখা তোমাদের মতো হবে না। | পারা ৪ ২৬
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।