Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ ঁছিলো-_সত্যকে রত্যাখ্যানকারী দলটির সকল চেষ্টা-সাধনা ও কাজ-কর্ম তিনি ব্যর্থ সী | নিক্ষল করে দিয়েছেন। অপরদিকে সত্যের অনুগত দলটির সকল অপরাধ তিনি ক্ষমা | করে দিয়ে তাদের অবস্থা সংশোধন করে দিয়েছেন। ] এরপর মুসলমানদেরকে জিহাদের প্রাথমিক নির্দেশনা দিয়ে বলা হয়েছে যে, আল্লাহর সাহায্য ও নির্দেশনা একমাত্র তারাই পাবে, কারণ তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্যের অনুসারী । আর সত্য প্রত্যাখ্যানকারীরা আল্লাহর সাহায্য ও দিক-নির্দেশনা থেকে বঞ্চিত। এ পর্যায়ে মুসলমানদেরকে সাহায্য ও দিক নির্দেশনা দানের নিশ্চয়তা দেয়া হয়েছে। তাদেরকে তাদের ত্যাগ-তিতিক্ষার সর্বোত্তম প্রতিদানের আশ্বাস দেয়া হয়েছে। বলা হয়েছে যে, তাদের সত্য প্রতিষ্ঠার সংগ্বাম কখনো ব্যর্থ হবে না; বরং তা দুনিয়া ও আখেরাতে ক্রমাৰয়ে সুফল বয়ে আনবে । অষ্টম আয়াত থেকে সত্য প্রত্যাখ্যানকারী কাফিরদের কথা বলা হয়েছে যে, তারা আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনা থেকে বঞ্চিত। তাদের সকল প্রচেষ্টা ও কার্যক্রম ব্যর্থ হবে। দুনিয়া ও আখেরাতে তাদের পরিণাম-পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ তারা আল্লাহর রাসূলকে মক্কা থেকে বের করে দিয়ে নিজেদের ধ্বংসকে ত্রাঘিত করেছে। ২০ আয়াত থেকে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা যুদ্ধের নির্দেশ আসার আগে নিজেদেরকে মুসলমান হিসেবেই পরিচয় দিতো, মুসলমানদের সাথেই জামায়াতে নামায আদায় করতো । যুদ্ধের আয়াত নাযিল হওয়ার পর তারা ভীত হয়ে পড়ে । তারা গোপনে মুসলমানদের শক্র কাফিরদের সাথে আতাত করে, যাতে তারা যুদ্ধের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে । তাদেরকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, আল্লাহ ও তীর দীনের সাথে মুনাফিকী করার কারণে কোনো কর্মই আল্লাহর দরবারে গৃহীত হয়নি। পর্যায়ে রয়েছে। প্রত্যেকেই এ পরীক্ষা করে দেখতে পারে যে, সে ন্যায় ও সত্যের সাথে আছে, না বাতিলের সাথে আছে। তার সহানুভূতি ও সমর্থন কি ইসলাম ও মুসলমানের প্রতি, না কাফির ও কুফরীর প্রতি। সে কি নিজ সত্তা ও স্বার্থকে বেশী ভালোবাসে না-কি যে ন্যায় ও সত্যের প্রতি ঈমান আনার দাবি করে তাকে বেশী ভালোবাসে । এ পরীক্ষায় যদি প্রমাণিত হয়, তার সহানুভূতি ও সমর্থন ইসলাম ও মুসলমানদের প্রতি নেই ; তার দাবিকৃত ন্যায় ও সত্যের প্রতি তার ঈমানের চেয়ে সে নিজ সত্তা ও স্বার্থকে বেশী ভালোবাসে, তাহলে আল্লাহর কাছে তার নামায, রোযা ও যাকাত ইত্যাদি গৃহীত হওয়ার কোনো কারণ নেই এবং তার ঈমানও সন্দেহ-সংশয় | থেকে মুক্ত নয়। অতপর মুসলমানদেরকে নানাভাবে উপদেশ দেয়া হয়েছে, তারা যেন কাফিরদের সংখ্যাধিক্য ও সাজ-সরঞ্জাম দেখে এবং নিজেদের সংখ্যাল্পতা ও সহায়- সম্বলহীনতার কারণে সাহস ও মনোবল না হারায়। কাফিরদের কাছে সন্ধির প্রস্তাব দিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ না করে ; বরং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াকুল রেখে

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।