শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ সূরার দ্বিতীয় আয়াতে উল্লেখিত রাসূলুল্লাহ সা.-এর মহান নামটিকে এ সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। তাছাড়া এ সূরাতে “কিতাল' তথা যুদ্ধ-জিহাদের বিধি- | বিধান বর্ণিত হয়েছে, তাই এ সূরাটি “সুরা আল কিতাল' নামেও সুপরিচিত। সলাবিলের সমক্মকাজ্প “সূরা মুহাম্মদ' রাসূলুল্লাহ সা.-এর মন্ধা থেকে মদীনায় হিজরতের অব্যবহিত পরেই নাযিল হয়েছে। এ সময়টা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন সময়। পবিত্র মক্কা নগরী এবং সাধারণভাবে গোটা আরবের সর্বত্র মুসলমানরা বাতিল শক্তির যুলুম-নির্যাতনের শিকার হয়ে পড়েছিলো । মুসলমানদের জীবনযাপন অত্যন্ত দুর্বিসহ হয়ে পড়েছিলো । আরবের সকল অঞ্চল থেকে হিজরত করে মুসলমানরা দীন ও ঈমান রক্ষার জন্য মদীনায় এসে জড়ো হয়েছিলো । কিন্তু কুরাইশ কাফিররা তাদেরকে মদীনায়ও শান্তিতে থাকতে দিতে রাজী ছিলো না। তারা ক্ষুদ্র ইসলামী শক্তিকে শক্তি প্রয়োগে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিলো। তারা মদীনার চারদিক থেকে অবরোধ করে |. রেখেছিলো । অতপর মুসলমানদের সামনে দু'টো পথ খোলা ছিলো। হয়ত তারা দীন ও ঈমান পরিত্যাগ করে আবার জাহেলিয়াতের জীবনে ফিরে যাবে, নয়তো জীবনপণ করে লড়াই করে এ বিষয়ের চূড়ান্ত সমাধান দেবে যে, আরবের মাটিতে ইসলাম থাকবে না-কি জাহেলিয়াত থাকবে । এমন একটি কঠিন সময়-সন্ধীক্ষণে সূরা মুহাম্মদ নাধষিল হয়েছে। এ সূরা নাধিল করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে পথ দেখিয়েছেন, সেটাই মুসলমানদের একমাত্র পথ । আলোচ্য বিক্স এ সূরার আলোচ্য বিষয় মুসলমানদেরকে যুদ্ধের প্রাথমিক নির্দেশনা দেয়া । সূরার প্রথম তিনটি আয়াতে বিবদমান দল দুটোর অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, একটি দল সত্যকে প্রত্যাখ্যান ও আল্লাহর পথের প্রতিবন্ধক-এর অবস্থানে রয়েছে; আর অপর দলটির অবস্থান হলো, তারা মুহাম্মদ সা.-এর ওপর অবতীর্ণ সত্যকে মেনে নিয়েছে। তারা যে দীনকে সত্য বলে গ্রহণ করেছে, তাকে জীবনের বিনিময়ে হলেও প্রতিষ্ঠিত করার সংগ্রামে তৎপর । তাদের অবস্থা যতই নাজুক হোক না কেনো, তাদের সংখ্যা যতই নগণ্য হোক না কেনো, তাদের সাজ-সরঞ্জাম যতই অপ্রতুল হোক আল্লাহর নির্দেশে তারা তাদের চেয়ে অনেক বেশী শক্তিশালী সম আরবের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের সমস্ত নির্ভরতা হলো |
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।