Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ٣٩٤
📝 نص 📖 PDF

শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ ॥ ১২. মানুষ সাববক্ষিণিক আল্লাহর জ্ঞান ও দৃষ্টির আওতাবীন আছে । কোনো মানুষ একটি মৃত্তের জন্যও তাঁর জ্ঞান ও দৃষ্টির বাইরে থাকতে পারে না। এটা স্বরণ রাখলেই আল্লাহর নাফরমানী থেকে বেঁচে থাকা সহজ হবে । ১৩. আমাদেরকে অবশেষে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে-__-এতে কোনো সন্দেহ-সংশয়ের অবকাশ নেই। সুতরাং তাঁর হিসেব দেয়ার এ্রস্তাতি এখন থেকে এহণ করাই বুদ্ধিমানের কাজ । ১৪. রাত-দিনের আবতনন তিনি করান, তিনি মানুষের অর্তরের নিড়ত কোণের খবর জানেন ৷ স্তরাং তার নিকট থেকে কোনো কিছু গোপন রাখার সাধ্য কারো নেই । . ১৫. আল্লাহ ও তীর রাসূলের প্রতি ঈমান আনা, সত্কর্ম করা এবং আল্লাহর পথে আল্লাহর দেয়া সম্পদ থেকে বায় করা-ই খাঁটি মুমিনের কাজ । ১৬. আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের ঈমান ও সকমের্র যথাযথ এতিদান দেবেন__ এতে কোনো সন্দেহ নেই । ১৭. নিজেদেরকে মু'মিন বলে পরিচয় দানের পরে আল্লাহর পথে ধন-সম্পদ বায় করতে অনিচ্ছা পোষণ করা ঈমান-বিরোধী কাজ । ১৮. আল্লাহ তাআলা মানুষকে শিরক ও কৃফরীর অন্ধকার থেকে হিদায়াতের আলোকময় রাজ পথে নিয়ে আসার জন্য অসংখ্য সুস্পষ্ট নিদ্র্ন আমাদের এতি নাধিল করেছেন । অতএব ঈমান ও সত্কমের্র বিকল্প নেই । ১৯. সকল ধন-সম্পদের মূল মালিক আল্লাহ । তাঁর ইচ্ছানুসারে ব্যয় করার জন্য মানুষকে সাময়িকভাবে এতিনিধি করা হয়েছে । তার দেয়া সম্পদ তাঁর ইচ্ছানুসারে ব্যয় করাই মানুষের কাজ | ২০. আল্লাহর সম্পদ আল্লাহর পথে ব্যয় করার মাধামে মানুষ আখিরাতে লাভ করবে উত্তম বিনিময় । এ সুযোগ হারানো বুদ্ধিমানের কাজ নয় । ২১. কোনো মানুষের হাতেই কোনো সম্পদ চিরস্থায়ী থাকে না । ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মৃত্যুর সাথে সাথে সম্পদ অন্যদের হাতে চলে যায় । সুতরাং হল্ল সময়ের মধ্যে যা কিছু আল্লাহর পথে খরচ করা হবে, তা-ই হবে সয় । ২২. মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর পথে জিহাদে নিজেদের সম্পদ ব্যয় করেছে, তাদের মধার্দা ওদের চেয়ে অনেক বেশী, যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করেছে । ২৩. আল্লাহ তা'আলা উভয়ের দানের বিনিময়ে উভম পুরক্কার দানের ওয়াদা করেছেন । আল্লাহর এ ওয়াদা নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই । ২৪. সকল যুগেই ইসলামী আন্দোলনের জন্য ব্যয়কারীদের উদ্দেশ্যে আল্লাহ এ ওয়াদা দিয়েছেন । ২৫. সকল যুগেই বিজয় পুর্ব ও বিজয় পরবতী ব্যয়কারীদের মধার্দার পার্থকা অবশাই থাকবে । 3

— صفحة ٣٣٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.