হি রা নিস নর ৯১০718০44৮৩ ১. 222 মহিমা ঘোষণা করছে।১ এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় ।২ 9 তাসবীহ পাঠ বা পবিব্রতা-মহিমা (ঘোষণা করছে) ; 4-আল্লাহর ; উহ আসমানে ; ও ;১৮০ফ-যমীনে ; 5-এবং ; তিনি ; :-0-মহাপরাক্রমশালী ; শ৩০)-পরজ্ঞাময়। রি ৯ সক্ষম নই, তার সবকিছুই আল্লাহর পবিভ্রতা-মহিমা ঘোষণা করে আসছে। পবিভ্রতা | ঘোষণা করার অর্থ এ ঘোষণা দেয়া যে, আল্লাহর সত্তা সর্বপ্রকার দোষ-ক্রুটি, অপূর্ণতা, দুর্বলতা, ভুল-্রান্তি ও অকল্যাণ থেকে পবিভ্র। তার গুণাবলীও এসব থেকে পবিত্র, | তার কাজ-কর্ম এবং তীর শরীয়তের বিধি-বিধানও সর্বপ্রকার দোষ-ত্রটি থেকে পবিভ্র। এ ঘোষণা অতীতে যেমন ঘোষিত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং অনাগত ভবিষ্যতেও হতে থাকবে । ২. “আল আযীয' শব্দের অর্থ একমাত্র পরাক্রমশালী, আর “আল হাকীম" অর্থ প্রজ্ঞাময় । দু'টো শব্দ একসাথে ব্যবহার করে বোঝানো হয়েছে যে, আল্লাহ তা'আলাই একমাত্র মহাপরাক্রমশালী যিনি মহাশক্তিমান, একমাত্র অপ্রতিরোধ্য শক্তির অধিকারী । তার সিদ্ধান্ত বাস্তবায়নে বাধাদানকারী শক্তি কিছুই নেই__-কোথাও নেই। তার সিদ্ধান্ত ইচ্ছায় বা অনিচ্ছায় সবাইকে মেনে নিতে হয়। তার নির্দেশ অমান্যকারী তার পাকড়াও থেকে বেঁচে যেতে পারে না। তবে তিনি যাই করেন, জ্ঞান, যুক্তি, বুদ্ধি ও প্রজ্ঞার সাথে করেন। তার সৃষ্টি, ব্যবস্থাপনা, শাসন ও আদেশ-নিষেধ সবই জ্ঞান ও যুক্তিসম্মত। আল্লাহর নিরংকুশ ক্ষমতা বুঝানোর জন্য এবং যালিম-পাপাচারী, অবাধ্য ও ঘনকারীদের ভীতি প্রদর্শনের জন্য কুরআন মাজীদের “আযীয' শব্দের সাথে “কাতী' (নিরংকুশ শক্তিমান) “মুকতাদির' (ক্ষমতাধর), “জাব্বার' (আপন হুকুম বাস্তবায়নকারী) ও “যুনতিকাম' (প্রতিশোধ গ্রহণকারী) শব্দাবলী যেমন ব্যবহার করা হয়েছে, তেমনি আল্লাহর প্রজ্ঞা, জ্ঞান, দয়া-অনুগহ, ক্ষমা ও দানশীলতা বুঝানোর জন্য “আযীয' বা মহাপরাক্রমশালী শব্দের সাথে “হাকীম” (সুবিজ্ঞ) 'আলীম' (সর্বজ্ঞানী) 'রাহীম' (অতিশয় দয়ালু) 'গাফুর' (অত্যন্ত ক্ষমাশীল), “ওয়াহ্হাব” (সার্বক্ষণিক || দানশীল) এবং হামীদ" (প্রশংসিত) শব্দাবলীও ব্যবহার করা হয়েছে। ৰ পারা £ ২৭
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।