| পাওয়া যাবে। মুমিনের উচিত জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হওয়ার প্রতিযোগিতা | করা। দুনিয়াতে সংঘটিত সুখ-স্বাচ্ছন্দ্য ও বিপদ-মসীবত সবই আল্লাহ কর্তৃক পূর্বে | গৃহীত সিদ্ধান্ত অনুসারে ঘটে । একজন এসব বিপদ-মসীবতে সাহস হারায় না এবং সুখ-স্বাচ্ছন্দ্যে ও গর্ব-অহংকারে মেতে উঠে না। কেবলমাত্র মুনাফিক ও কাফিররাই | আল্লাহর নিয়ামত পেলে অহংকারে মেতে উঠে এবং আল্লাহর পথে তারই দেয়া সম্পদ ব্যয় করতে সংকীর্ণ মনোভাবের পরিচয় দেয়। তারা এ কাজে নিজেরা যেমন পিছিয়ে | থাকে তেমনি অন্যদেরফেও এ কাজ করতে নিরুৎসাহিত করে। আল্লাহ তার রাসূলকে সুস্পষ্ট নিদর্শনাবলী, কিতাব এবং বিচারের ইনসাফপূর্ণ মানদণ্ড সহকারে পাঠিয়েছেন, যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তার সাথে সাথে লৌহ নাধিল করেছেন। যাতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগে এ পথের প্রতিবন্ধক কুফরী শক্তির দর্প চূর্ণ করে দিতে পারে। আল্লাহ তা'আলা এভাবে আল্লাহর দীনের সাহায্যকারী মানুষদেরকে বাছাই করে নিতে চান, যাতে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন। নচেৎ আল্লাহ কোনো কাজে কারো মুখাপেক্ষী নন। মুহাম্মাদ সা.-এর আগেও অনেক নবী রাসূল এসেছেন। তাদের দাওয়াতের কিছু কিছু | লোক সঠিক পথে এগিয়ে এসেছে। কিন্তু অধিকাংশ লোকই নাফরমানী করেছে । তাদের মধ্যে শেষে এসেছেন ঈসা ইবনে মারইয়াম । তার শিক্ষার ফলে অনেক মানুষই নৈতিক গুণাবলী অর্জন করেছে। কিন্তু তার অনুসারীরাও বৈরাগ্যবাদ চালু করেছে অথচ এটা ঈসা আ.-এর শিক্ষা ছিলো না। সর্বশেষে আল্লাহ মুহাম্মাদ সা.-কে রাসূল হিসেবে পাঠিয়েছেন। এখন যারা এ | রাসূলের শিক্ষা অনুসারে জীবনযাপন করবে । আল্লাহ তাদেরকে তার রহমতের দ্বিগুণ অংশ দেবেন এবং তাদেরকে এমন 'নূর' দান করবেন যার আলোতে তারা অসংখ্য ্রান্ত পথের মধ্য থেকে সত্য-সঠিক পথ বেছে নিয়ে সে পথে এগিয়ে যেতে পারে। আহলে কিতাব যদিও নিজেদেরকে আল্লাহর রহমতের এক চেটিয়া অধিকারী মনে করে ; কিন্তু আল্লাহর রহমতের ভাণ্তার তার নিজের হাতেই রয়েছে। তিনি যাদেরকে ইচ্ছা তার ভাণ্ডার থেকে রহমত দান করার ইখতিয়ার সংরক্ষণ করেন। সংক্ষিপ্ত আকারে এটাই সূরা আল হাদীদের মূল আলোচ্য বিষয়। কুরআন মাজীদের পাঁচটি সূরা “সাববাহা' অথবা “ইউসাবি্বিহু' শব্দ দ্বারা শুরু করা হয়েছে। এ সুরাগুলোকে এক সাথে “মুসাব্বিহাত' তথা তাসবীহ্যুক্ত সূরা বলা হয়। এগুলোর মধ্যে সূরা আল হাদীদ প্রথম সূরা। দ্বিতীয় সূরা আল হাশর, তৃতীয় সূরা আস সাফ, চতুর্থ সূরা আল জুমু'আ, পঞ্চম সূরা আত তাগাবুন।
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।