Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ সুক্লা আল্ল হাঙীদ-_মাদালী আযাত ৪ ২৬ অম্কু” ৪৪ ব্বামকবশ 'হাদীদ' শব্দের অর্থ 'লোহা' এবং 'ধারালো' । সূরায় ২৫ আয়াতে উল্লিখিত “আল হাদীদ' শব্দটি দ্বারা এর নামকরণ করা হয়েছে। | লাহিলেন্ সমক্সকান্স এ সূরাটি মাদানী। এটা নাধিলের সময়কাল হলো হিজরী ৪র্থ ও ৫ম সালের মধ্যবর্তী কোনো এক সময়ে । এটা ছিলো এমন একটি সময় যখন কাফিররা মদীনার ক্ষুদ্র ইসলামী প্রজাতন্ত্রকে চতুর্মুখী আক্রমণ করে ধ্বংস করে দেয়ার অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলো । এমন পরিস্থিতিতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদের জান-মাল কুরবানী করার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছিলো। আল্লাহ তা“আলা এ-কথা বলেই মু'মিনদেরকে উদ্বুদ্ধ করেছেন যে, যারা ইসলামের বিজয়ের আগে সংকটকালীন পরিস্থিতিতে নিজেদের জান-মাল কুরবানী করবে-__-বিজয়ের পরের লোকেরা তাদের সমমর্যাদা কখনো লাভ করতে পারবে না। হযরত আনাস রা. কর্তৃক এ সূরার ১৬ আয়াত-এর ব্যাখ্যায় বর্ণিত একটি হাদীস থেকে জানা যায় যে, কুরআন নাযিলের সূচনা থেকে.নিয়ে ১৭ বছর পর উক্ত আলোড়ন সৃষ্টিকারী আয়াতটি নাযিল হয়। এ হাদীসের বর্ণনা অনুসারেও এ সূরার নাযিলের সময়কাল চতুর্থ ও পঞ্চম হিজরী সালের মধ্যবর্তী কোনো এক সময় বলে নির্ধারিত হয়। আলোচ্য বিষ্বক্স এ সূরার মূল আলোচ্য বিষয় হলো ঈমানের হাকীকত বা ঈমানের মৌলিক তাৎপর্য সম্পর্কে মু'মিনদেরকে অবহিত করা। এ পর্যায়ে বলা হয়েছে যে, ঈমানের মৌখিক দাবী এবং বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠান পালন করাই প্রকৃত ঈমান নয় ; বরং ঈমানের মূলকথা হলো-_সকল প্রতিকূল বা অনুকূল সকল পরিস্থিতিতে আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত থাকা এবং প্রয়োজনে নিজেদের জানমাল সর্বস্ব ত্যাগের জন্য প্রস্তুত থাকা । যার মধ্যে এ মানসিক চেতনা ও প্রেরণা সৃষ্টি হয়নি, তার ঈমানের মৌখিক দাবী ও বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠান পালন প্রকৃত ঈমান বলে প্রমাণিত হয় না। যে ব্যক্তি আল্লাহ ও তার দীনের পরিবর্তে নিজের সম্পদ ও জীবনকে বেশী ভালোবাসে তার ঈমান আল্লাহর নিকট কোনো মর্যাদা পেতে পারে না। উপরোক্ত উদ্দেশ্যে সর্বপ্রথম আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। অতপর বলা হয়েছে যে, আল্লাহর পথে অর্থ-সম্পদ ব্যয় করাই হচ্ছে ঈমানের অনিবার্য দাবী। এ ব্যাপারে গড়িমসি করা বা টাল-বাহানা করা ঈমানের দাবীর পরিপন্থি। কারণ, এসব । অর্থ-সম্পদ আল্লাহই দান করেছেন। এসবের আসল মালিক আল্লাহ। মানুষ দুনিয়াতে |

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।