সূরার প্রথম আয়াতের “আল ওয়াকি“আ” শব্দটি দ্বারাই তার নামকরণ করা হয়েছে। নলাহিলেন্ সমক্সকান্প | হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনা অনুসারে এবং হযরত ওমর রা.-এর ইসলাম গ্রহণের ঘটনার সংঘটনকাল অনুসারে মুসলমানদের হাবশায় হিজরতের পর |. নবুওয়াতের ৫ম বছর “সূরা ওয়াকি'আ' নাযিল হয়েছে। হযরত ওমর রা. যে নবুওয়াতের ৫ম বছরে ইসলাম গ্রহণ করেছেন তা এতিহাসিকভাবে প্রমাণিত। আন্পোচ্য বিষ্বক্স এ সূরার আলোচ্য বিষয় হলো, কিয়ামত, আখিরাত, তাওহীদ ও কুরআন সম্পর্কে | কাফিরদের সন্দেহ সংশয়ের প্রতিবাদ। কাফিররা কিয়ামত তথা মহাপ্রলয় এবং | আখিরাতের পুনজীবিন লাভ, হিসাব-নিকাশ ও জান্নাত বা জাহান্নাম লাভের বিষয়কে একেবারে অসম্ভব মনে করতো । তারা এসব কথাকে কল্পিত কাহিনী বলে মনে করতো । তাদের ধারণার প্রতিবাদে আল্লাহ তা'আলা সূরার প্রথমেই ইরশাদ করেছেন যে, এ ঘটনা যখন সংঘটিত হবে তখন এটাকে মিথ্যা সাব্যস্ত করার কেউ থাকবে না। কেউ একে মুকাবিলা করতে সক্ষম হবে না এবং একে ফিরিয়েও দিতে পারবে না। প্রথম আয়াত থেকে ৬ আয়াত পর্যন্ত কিয়ামত সংঘটনকালীন অবস্থা বর্ণনা করা হয়েছে। ৭ আয়াত থেকে ৫৬ আয়াত পর্যন্ত কিয়ামতের সময় তিন শ্রেণীর মানুষ এবং তাদের সাথে আচরণের স্বরূপ তুলে ধরা হয়েছে। মানুষের সেই তিন শ্রেণী হলো-১. অগ্রবরতীগণ যারা হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ২. সাধারণ সৎকর্মশীল মানুষ যারা হবে ডানপন্থী। ৩. সেসব অবিশ্বাসী মুশরিক ও মুনাফিকের দল, যারা মৃত্যু পর্যন্ত তাদের ্রান্ত আকীদা-বিশ্বাসের উপর দৃঢ় ছিল। ৫৭ থেকে ৭৪ আয়াত পর্যস্ত ইসলামের মূল দু'টো বিশ্বাস তাওহীদ ও আখিরাতের সত্যতার পক্ষে মানুষের নিজের সত্তা, তার খাদ্য-পানীয় ও তার ব্যবহৃত আগুন দ্বারা | যুক্তি-প্রমাণ পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, যে আল্লাহ তোমার সৃষ্টি এবং প্রতিপালনের জন্য এসব জিনিস সৃষ্টি করেছেন, তার দাসত্ব থেকে তুমি কিভাবে নিজেকে স্বাধীন স্বেচ্ছাচারী বলে ভাবতে পারো ? তিনি তোমাকে প্রথম বার সৃষ্টি করার পর পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন বলে তুমি কেমন করে মনে করতে পারো ? অতপর ৭৫ থেকে ৮২ আয়াত পর্যন্ত কুরআন সম্পর্কে কাফিরদের বিভিন্ন সন্দেহ [সংশয়ের জবাব দেয়া হয়েছে। তাদেরকে বুঝানোর চেষ্টা করা হয়েছে যে, কুরআন, 207০ জ্লুল্সীতা
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।