শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান অসুস্থকে করেন সুস্থ। কাউকে তিনি বিপদ্স্ত করেন, আবার কাউকে বিপদ থেকে ] মুক্তি দিয়ে তার মুখে হাসি ফুটান। কোনো ধ্রার্থনাকারীকে তার প্রার্থিত বস্তু দান | করেন। কারো গুনাহ মাফ করে তাকে জান্নাতের যোগ্য করে দেন। কোনো জাতিকে সমুন্নত ও ক্ষমতাসীন করেন, আবার কোনো জাতিকে লাঞ্কিত ও অধপতিত করেন। এভাবে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তেই একটা শান বা অবস্থায় থাকেন। ২৮. অর্থাৎ তোমরা আল্লাহর কোন্ কোন্ নিয়ামত তথা গুণাবলী অস্বীকার করবে ? | এখানে “আ'লা' তথা নিয়ামত দ্বারা আল্লাহর গুণাবলী অর্থই অধিক প্রযোজ্য । যে ব্যক্তি শিরক করে সে প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট শিরকে আল্লাহর কোনো না কোনো গুণকে অস্বীকার করে । যেমন কেউ যদি বলে অমুক ডাক্তার আমাকে রোগমুক্ত করেছেন, তার অর্থ আল্লাহ রোগমুক্তকারী নন, বরং সে ডাক্তারই রোগ মুক্তকারী। একইভাবে কেউ যদি বলে অমুক বুযর্গ ব্যক্তির দয়ায় আমি রুযী লাভ করেছি, তার অর্থ আল্লাহ রিযিকদাতা নন, বরং সেই বুযর্গ ব্যক্তি রিযিকদাতা। কেউ যদি কোনো মাযার বা আস্তানাকে উদ্দেশ্য পূরণের কারণ মনে করে, তবে দুনিয়াতে সংশ্লিষ্ট মাযার বা আস্তানার হুকুম চলছে বলে স্বীকার করলো এবং সে আল্লাহর হুকুমকে অস্বীকার | করলো । শিরকের অর্থই হলো-_যেসব গুণ এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট সেসব গুণ আল্লাহ ছাড়া অন্যদের মধ্যে আছে বলে বিশ্বাস করা। ২৯. “সাকালান' শব্দটি “সাকাল' শব্দের দ্বি-বচন। এর অর্থ দু'বোঝা। এর দ্বারা মানুষ ও জিনকে বুঝানো হয়েছে। যার ওজন ও মূল্যমান সুবিদিত তাকে আরবি ভাষায় “সাকাল' বলা হয়। বলা বাহুল্য আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ ও জিন এ ] উভয় জাতিকে বুঝানো হয়েছে। কারণ মানুষ ও জনকে ভূ-পৃষ্ঠে বোঝা হিসেবে চাপানো হয়েছে। তাছাড়া আগের আয়াতগুলো থেকে উক্ত দু'জাতিকে সম্বোধন করেই কথা বলা হচ্ছে। এখানে সেসব জ্বিন ও মানুষকে এসব কথা বলা হচ্ছে, যারা তাদের প্রতিপালকের দাসত্ব ও আনুগত্যের পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, আল্লাহর কালামের মর্ম এটাই যে, তোমরা যারা আমার পৃথিবীর উপর বোঝা হয়ে আছ, তোমাদের হিসেব নেয়ার জন্য আমি সময় বের করে নেবো । হিসেব নেয়া হবে না__এমন মনে করার কোনো কারণ নেই। ৩০. অর্থাৎ আমি তোমাদের হিসেব নেয়ার জন্য যেসব সময়সূচী নির্ধারণ করে রেখেছি, সে সময়টা শীঘ্বই এসে পড়বে । | আল্লাহ মানুষ ও জ্বিনের হিসেব নেয়ার জন্য মনযোগ দেবেন-_এ কথার অর্থ এটা নয় যে, আল্লাহ অন্য কাজের ঝামেলায় এখন হিসেব নেয়ার প্রতি মনোযোগ দিতে পারছেন না, কিছুদিন পর ঝামেলা মুক্ত হয়ে সেদিকে নযর দেবেন। প্রকৃতপক্ষে এর অর্থ আল্লাহ তা'আলা মানুষ ও জ্বিনকে সৃষ্টি করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার [ পরীক্ষাগারে বংশ পরম্পরা কাজ করে যাওয়ার সুযোগ দেবেন ; অতপর একটি সুনির্দিষ্ট |
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।