Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

শব্ধে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান টডিৎসাহিত করা হয়েছে__“আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, আছে কি (তোমাদের মধ্যে) কোনো উপদেশ গ্রহণকারী ?” তারপর আলোচ্য সূরা আর-রাহমানে সৃষ্টির প্রতি আল্লাহ তা'আলার ইহলৌকিক ও পারলৌকিক দয়া-অনুগ্রহের বর্ণনা দেয়া হয়েছে। তাই কোনো বিশেষ অবদান উল্লেখ করার পরই মানুষ ও জিনকে সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করার জন্য বারবার জিজ্ঞেস করা হয়েছে__“অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে ?” এ প্রশ্নরবোধক বাক্যটি আলোচ্য সূরাতে ৩১ (একত্রিশ) বার উল্লিখিত হয়েছে। কুরআন মাজীদের শুধুমাত্র এ সূরাতেই আল্লাহ তাআলা মানুষ ও জ্বিন জাতিকে একই সাথে সম্বোধন করেছেন এবং তাদের প্রতি আল্লাহর অপরিসীম দয়া অনুগ্রহের বর্ণনা, তার সামনে তাদের অক্ষমতা ও অসহায়ত্ব, তাঁর সামনে তাদের জবাবদিহীর অনুভূতি জাগিয়ে দিয়ে তার অবাধ্যতার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। সূরা আর-রাহমান ছাড়াও জিনদের ব্যাপারে পরিষ্কার বক্তব্য রয়েছে যে, তারাও মানুষের মতো স্বাধীন ক্ষমতা ও কর্তৃতৃসম্পন্ন দায়িতৃশীল সৃষ্টি । তাদেরকেও কুফরী ও ঈমান গ্রহণের এবং অনুগত ও অবাধ্য হওয়ার স্বাধীনতা দেয়া হয়েছে। তাদের মধ্যেও মানুষের মতো কাফির ও মুমিন এবং অনুগত ও অবাধ্য আছে। তাদের মধ্যেও নবী-রাসূল ও আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাসী ও অবিশ্বাসী বান্দাহ আছে। সূরার শুরুতে মানুষকে সম্বোধন করে কথা বলা হয়েছে। কারণ তাদেরকেই আল্লাহ দুনিয়াতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন। তাদের মধ্যে নবী- রাসূলদের আগমন হয়েছে। আসমানী কিতাবগুলো তাদের ভাষাতেই নাযিল হয়েছে। অতপর ১৩ আয়াত থেকে শেষ পর্যস্ত মানুষ ও জিন উভয় জাতিকে সম্বোধন করে | কথা বলা হয়েছে এবং উভয়ের সামনে একই দাওয়াত দেয়া হয়েছে। সুরার 'শেষ পর্যন্ত যা কিছু বলা হয়েছে সেসব কিছুতে মানুষ ও জিন উভয় জাতিরই সংশ্লিষ্টতা রয়েছে। স্রষ্টার আনুগত্যের পুরস্কার এবং অবাধ্যতার শাস্তি উভয় জাতি-ই ভোগ করবে। | ও ্ শ. শ. কু. ১২/৩৫__ লাস? ২।

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।