Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

স্ুক্লা আব জাহ্মান-মাদালী আন্মাত ৪ ৭৮ আম্কু” ৪ ৩ সূরার প্রথম আয়াতটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। 'আর-রাহমান' অর্থ পরম দয়াবান। অবশ্য বিষয়বস্তুর আলোকেও এ নামকরণ সার্থক হয়েছে। কারণ বিষয়বস্তুর সিংহভাগেই অসীম দয়াবান আল্লাহর করুণা-অনুগ্রহের বিবরণ রয়েছে। এ সূরার “আর-রাহমান' নামকরণের একটি কারণ এই যে, মক্কার কাফিররা আল্লাহ | তাআলার এ নাম সম্পর্কে অবগত ছিলো না। তাই মুসলমানদের মুখে এ নাম শুনে তারা বলাবলি করতো-_“রাহমান' আবার কি ?” জাদেরকে জিবহিত বার জনয :এ সূরার নাম হিসেবে “'আর-রাহমান' শব্দটি গ্রহণ করা হয়েছে। নাবিন্লের সমকসকাকল অধিকাংশ মুফাস্সির-এর মতে এ সূরা রাসূলুল্লাহ সা.-এর মাক্বী জীবনের প্রথমদিকে নাধিল হয়েছে। বেশ কিছু হাদীস থেকে এর সমর্থন পাওয়া যায়। হযরত জাবির রা. থেকে তিরমিষীতে বর্ণিত হয়েছে যে, একবার রাসূলুল্লাহ সা. কয়েকজন লোকের সামনে সূরা আর-রাহমান তিলাওয়াত করেন। শ্রোতাদের মধ্যে থেকে এর কোনো সাড়া না পেয়ে তিনি বললেন___-“আমি লাইলাতুল জিন তথা জিন-রজনীতে জিনদের সামনে এ সুরা তিলাওয়াত করেছিলাম । তারা তোমাদের চেয়ে উত্তম সাড়া দান করেছিল। আমি যখনই “ফা-বিআইয়ি আ-লা-য়ি রাব্বিকুমা তুকাযৃযিবান' (অতপর তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে 1?) পাঠ করতাম তখন তারা সমস্বরে বলে উঠতো 'রাব্বানা লা নুকাযৃধিবু বিশাইয়িম মিন নিয়ামিকা ফা-লাকাল হামদু। অর্থাৎ হে আমাদের প্রতিপালক! আমরা আপনার কোনো নিয়ামতকেই অস্বীকার করি না, অতএব সমস্ত প্রশংসা-ই আপনার জন্য। এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, এ সূরা মাক্বী ; কেননা জিন-রজনীর ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল। সে রাতে তিনি জিনদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন। আলোচ্য বিঅক় এ সূরার আগের সূরা আল কামারে আগেকার অবাধ্য জাতিসমূহের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে । তাই প্রত্যেক শান্তি আলোচনা করার পরপরই মানুষকে একথা বলে হুশিয়ার করে দেয়া হয়েছে__“দেখো কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী ।” আবার নাফরমান জাতিসমূহের প্রতি উদ্দেশ্য করে বলা হয়েছে__“এখন আমার শাস্তি | ও সতর্ককরণের মজা ভোগ করো ।” অতপর মানুষকে এ বলে উপদেশ গ্রহণের প্রতি. পারা ৪ ২৭

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।