Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

[৮ অতপর অতীতের বিধ্বস্ত জাতি কাওমে নৃহ, কাওমে আদ, সামৃদ, লূত-এর সম্প্রদায় এবং ফিরআউনের অনুসারীদের উদাহরণ পেশ করে সতর্ক করা হয়েছে যে, এসব জাতি যেমন আল্লাহ ও রাসূলের অবাধ্য হয়ে এ দুনিয়াতেই আল্লাহর আযাবে নিপতিত হয়েছে। তেমনি তোমরা যদি সেসব জাতির মত ও পথের অনুসারী হও তোমরাও দুনিয়াতেই আল্লাহর আযাবে নিপতিত হবে। আর যদি তোমরা এসব জাতির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক পথ অবলম্বন কর, তাহলে তোমাদের ওপর কখনো আযাব আসতে পারে না। অতপর অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কথা স্মরণ করিয়ে মক্কার কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, যেসব কারণে অতীতের জাতি-গোষ্ঠীগুলো দুনিয়াতেই আযাবে নিপতিত হয়েছে, তোমরাও যদি তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাহলে তোমাদের সাথেও একই আচরণ করা হবে । তোমাদের কাছে কি এমন কোনো সনদ আছে যে, তোমরা অন্যরা যেসব অপরাধ করে আযাবের উপুক্ত হয়েছে সেসব অপরাধ করলেও তোমাদেরকে পাকড়াও করা হবে না ? তোমাদের সংঘবদ্ধ জনশক্তির যতই বড়াই করো না কেনো, আল্লাহর পাকড়াওর সামনে এরা মোটেই টিকে থাকতে পারবে না এবং তারা পালিয়ে বাচতে চাইবে । আর আখিরাতে তো তোমাদের সাথে এর চেয়ে আরো কঠোর আচরণ করা হবে। অবশেষে কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, কিয়ামত-এর জন্য যে সময় নির্ধারিত আছে সেই নির্দিষ্ট সময়েই কিয়ামত সংঘটিত হবে। এর জন্য আল্লাহ তা'আলার কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না। এর জন্য আল্লাহর একটিমাত্র হুকুম-ই যথেষ্ট । কিয়ামতের ব্যাপারে কেউ অবিশ্বাস করলেই তাকে বিশ্বাস করানোর জন্য নির্ধারিত সময় থেকে তাকে এগিয়ে নিয়ে আসা যাবে না। একই ভাবে তোমরা কিয়ামত সংঘটিত হতে দেরী হচ্ছে দেখে তোমরাও বিদ্বোহ করো, তাহলেও তা এগিয়ে | আসবে না, আবার কোনো কারণে তা পিছিয়েও যাবে না ; বরং তোমরা নিজেদের বিদ্রোহের পরিণতি ভোগ করবে । আল্লাহর নিকট মানুষের সকল কর্মকাণ্ডের তালিকা তৈরি হচ্ছে। কোনো কাজ তা যত ছোটই হোক না কেনো, সেই তালিকা থেকে বাদ পড়ছে না। আর যারা কিয়ামত-এর কথা বিশ্বাস করে নিজের আমলকে শুধরে নেবে, তারা আল্লাহর সানিধ্যে জান্নাতের সুখ-শান্তি উপভোগ করতে থাকবে। ও পারা £ ২৭

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।