Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

স্ুক্লা আন্প স্ামান্র-মাক্কী আক্মাত ও ৫৫ আম্কু” $ ৩ লামকন্লণ “কামার” অর্থ চাদ। সূরার প্রথম আয়াতেই এ শব্দটি আছে। সে হিসেবে এর নামকরণ হয়েছে__ “আল কামার" । অর্থাৎ এটা সেই সূরা যাতে “কামার' শব্দটি উল্লিখিত হয়েছে। লাহিল্পেক্স স্মন্সকাজ্প মুহাদ্দিস ও মুফাস্সিরদের সর্বসম্মত মতে চাদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা হিজরতের পাচ বছর আগে মক্কার “মিনা' নামক স্থানে সংঘটিত হয়েছিলো । এ থেকেই এ সুরার নাযিলকাল নির্ধারিত হয়ে যায়। আলোচ্য বিষ্ক্ম এ সূরার মূল আলোচ্য বিষয় হলো কাফিরদেরকে তাদের হঠকারিতার জন্য তিরক্কার করা এবং তাদেরকে সতর্ক করে দেয়া। আগেকার সূরা আন নাজ্মের শেষ দিকে বলা হয়েছে যে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। এ সূরায় চাদকে দ্বিথগ্তিত করে দেখানোর মাধ্যমে তার প্রমাণ পেশ করা হয়েছে। কিয়ামত-এর সবচেয়ে বড় আলামত বা নিদর্শন হলো শেষনবী হযরত মুহাম্মাদ সা.-এর নবুওয়াত। এক হাদীসে তিনি ইরশাদ করেছেন যে, আমার আগমন ও কিয়ামত হাতের দুই আংগুলের মতো অঙ্গাঙ্গীভাবে জড়িত। চাদকে দ্বিখপ্তিত করে দেখানো দ্বারা বুঝানো হয়েছে, মহাবিশ্বের এ ব্যবস্থা চিরস্থায়ী নয়। বরং তা একদিন ছিব্ন-বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যেমন চাদ-এর মতো একটি উপগ্রহ দুখণ্ড হয়ে এক খণ্ড পাহাড়ের এক পাশে এবং অপর খণ্ড পাহাড়ের অপর পাশে পড়েছে। এ ঘটনার মাধ্যমেই ইংগীত করা হয়েছে যে, চাদ দুখণ্ড হওয়ার মাধ্যমে কিয়ামতের সূচনা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সা. এ ঘটনার প্রতি ইংগীত করে ইরশাদ করেছেন__“তোমরা এ ঘটনা দেখো এবং সাক্ষী থাকো । কিন্তু কাফিররা “যাদু' বলে উড়িয়ে দিয়েছিলো এবং নিজেদের কুফরীর ওপর অটল থাকলো । তাদের এ হঠকারিতায় তাদেরকে এ সূরায় তিরস্কার করা হয়েছে। বলা হয়েছে যে, এসব লোক আল্লাহর নিদর্শন চোখে দেখেও তাতে বিশ্বাসস্থাপন করে না । এরা ইতিহাস থেকে যেমন শিক্ষা গ্রহণ করে না, তেমনি কোনো যুক্তিও মানতে চায় না। তবে তারা সেদিনই কিয়ামত আসার ব্যাপারটাকে বিশ্বাস করবে, যেদিন কিয়ামত তাদের সামনে এসে পড়বে এবং তারা মাটি থেকে বের হয়ে হাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। পারা £ ২৭

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।