চট অবশেষে বলা হয়েছে যে, চূড়ান্ত ফায়সালার দিন এগিয়ে আসছে। সেই দিনের বিপর্যয় ঠেকানোর শক্তি কারো নেই । তোমাদেরকে অতীতের বিধ্বস্ত জাতিগুলোর মতো শেষ নবী ও শেষ আসমানী কিতাব কুরআনের মাধ্যমে আগেই সতর্ক করে দেয়া হচ্ছে। তোমরা শেষ নবীর দাওয়াতকে অভিনব মনে করে ঠাট্টা-বিদ্রপ করে বলছো । তোমরা নিজেরা তার কথা শুনতে চাওনা এবং অন্যদেরকেও শুনতে দিতে চাওনা ; আর তাই হৈ চৈ করে তার কথায় বাধা দিয়ে চলছো। তোমাদের উচিত অনুশোচনা সহকারে এসব কাজ থেকে বিরত হয়ে আল্লাহর সামনে বিনত হওয়া এবং তারই ইবাদাত করা।
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।