8৪১৪১৫৪০৪৯৫ ৫8848 করলো, তারপর কার ? তিনি জবাব দিলেন, “তোমার মায়ের' ০45 করলো, তারপর কার ? তিনি বললেন, “তোমার মায়ের'। সে আবারও জিজ্ঞেস করলো, তারপর কার ? তিনি এবার বললেন, “তোমার পিতার । এ থেকে জানা যায় যে, সন্তানের সদাচার পাওয়ার অধিকার পিতার চেয়ে.মাতার তিনগুণ বেশী । আয়াতেও মাতার তিনগুণ বেশী অধিকারের প্রতি ইংগীত রয়েছে___১. মাতার গর্ভধারণের কষ্ট, ২. সন্তান প্রসবের কষ্ট ও ৩. গর্ভধারণ ও দুধপান করানোর মেয়াদ ৩০ মাস পর্যন্ত কষ্ট। অর্থাৎ গর্ভধারণ ও প্রসব করার পরও মা কষ্ট থেকে রেহাই পান না। দুধ পান করানোর জন্য তাঁকে দুই বছর তথা আরো ২৪ মাস কষ্ট করেই যেতে হয়। এ আয়াত থেকে এটাও প্রমাণিত হয় যে, গর্ভধারণের সর্বনিশ্ন সময়কাল ছয় মাস। কেননা অন্য আয়াতে বলা হয়েছে যে, সন্তানের দুধ পান করানোর সর্বচ্চো মেয়াদ দু'বছর তথা ২৪ মাস। সুতরাং গর্ভধারণ ও দুধ পান করানোর মোট সময়কাল ৩০ মাস থেকে দুধপানের ২৪ মাস বাদ দিলে ৬ মাস বাকী থাকে । অতএব গর্ভধারণের সর্বনিশ্ন সময়কাল ৬ মাসই নির্ধারিত হয়! | হযরত উসমান রা.-এর খিলাফতকালে একটি মামলায় এ আয়াতের প্রয়োগে তিনি তার প্রদত্ত রায় পরিবর্তন করেছিলেন । মামলাটি হলো-__জুহায়না গোত্রের জনৈক মহিলার গর্ভ থেকে ছয় মাসে সুস্থ ও ক্রুটিমুক্ত সন্তান ভূমিষ্ট হলে খলীফা উসমান রা. একে অবৈধ গর্ভ সাব্যস্ত করে মহিলার ওপর শাস্তির আদেশ জারী করেন। কেননা গর্ভের মেয়াদ সাধারণভাবে ছিল নয় মাস এবং সর্বনিন্ন সাত মাস। হযরত আলী রা. এ সংবাদ জানতে পেরে খলীফাকে শাস্তি কার্যকর করা থেকে বিরত রাখেন এবং 7515548: 2 রঃ এবং অত্র সূরার আলোচ্য আয়াত ধারাবাহিকভাবে খলীফার সামনে তুলে ধরেন। এতে প্রমাণিত হয় যে, গর্ভধারণের সর্বনিন্ন মেয়াদ ছয় মাস। খলীফা তার যুক্তি গ্রহণ করে তার পূর্বোক্ত রায় পরিবর্তন করেন এবং শাস্তির আদেশ প্রত্যাখ্যান করে নেন। (কুরতুবী) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-ও হযরত আলী রা.-এর এ যুক্তি সমর্থন করেন। উল্লেখিত তিন আয়াত থেকে নিঙ্লোক্ত তিনটি আইনগত বিধান পাওয়া যায়__ এক $ বিয়ের পর ছয় মাসের কম সময়ের মধ্যে কোনো মহিলার যদি পূর্ণাংগ সুস্থ সন্তান স্বাভাবিক প্রসব করে এবং তা গর্ভপাত না হয় তবে মহিলা দ্বিচারিণী বলে সাব্যস্ত হবে এবং এ সন্তানের বংশ মহিলার স্বামীর সাথে সম্পর্কিত হবে না।. দুই ঃ কোনো মহিলা বিয়ের ছয় মাস পর বা তার চেয়ে বেশী সময় পর জীবিত ও | সুস্থ সন্তান প্রসব করে, তবে শুধু এ কারণে তার ওপর ব্যভিচারের অভিযোগ আরোপ করার অধিকার স্বামীকে দেয়া যাবে না। আর মহিলার স্বামীও এ সন্তানের পিতৃতৃ | | অীকার করতে পারবে না এবং মহিলাকে এজন্য কোনো প্রকার শাস্তি দেয়া যাবে না। পারা 8 ২৬
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।